- সাজেকে চলমান অবরোধের মুখে এবার ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ডাক
- দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের ওপর ইরানের নীতি নির্ভর করে না: উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিভাবাদি
- ম্যাচ চলাকালে সংঘর্ষের পর হাসপাতালে মৃত্যু স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের
- ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল
- ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে (P2P) লেনদেন চালু
- ক্লডের সঙ্গে বারবার অপেশাদার আচরণ করলে বন্ধ হবে অ্যাকাউন্ট
- জাপানের টোকিও বৈঠকে ‘বিগ-বি’ নিয়ে কোনো তৃতীয় দেশ স্থান পায়নি! স্পষ্ট জানাল ঢাকা
Author: News Desk
বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর তাঁর নতুন কাজ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল প্রবল কৌতূহল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাপন টু’ সিনেমার ‘ইয়ে আওয়ারাপন’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন এই প্রখ্যাত শিল্পী। আজ মঙ্গলবার (২১ জুলাই) গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র শিবমের আবেগ, একাকীত্ব ও অন্তর্দহন ফুটিয়ে তুলতেই মূলত এই গানটি তৈরি করা হয়েছে। ‘ইয়ে আওয়ারাপন’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আমাল মালিক এবং কথা লিখেছেন রশ্মি বিরাগ। কয়েক মাস আগে অরিজিৎ নতুন কোনো প্লেব্যাক প্রজেক্টে সই না করার কথা জানালেও প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগে চুক্তি করা গানগুলোর কাজ তিনি…
সম্প্রতি শারীরিক পরিবর্তন ও চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠায় বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন তাঁর অগণিত অনুরাগী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও ঘিরে জোর জল্পনা শুরু হয়—তবে কি অসুস্থ ‘ভাইজান’? অস্বাভাবিক ওজন হ্রাস ও চেহারায় বয়সের স্পষ্ট ছাপ দেখে ভক্তদের মনে তাঁর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল। এমন চর্চা ও উদ্বেগের আবহেই এবার নিরবতা ভাঙলেন স্বয়ং সালমান খান। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে উল্টো অনুরাগী ও শুভানুধ্যায়ীদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এই তারকা। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে সালমানকে ক্যাপ ও হ্যাট পরা অবস্থায় এক গম্ভীর ও চিন্তাশীল মেজাজে দেখা…
পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের অভিনয় অঙ্গনে এক বটবৃক্ষ হয়ে আছেন রাইসুল ইসলাম আসাদ। একাধারে তিনি বীর মুক্তিযোদ্ধা, ছয়বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী, একুশে পদকপ্রাপ্ত এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত শিল্পী। ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে ‘কুবের’ চরিত্রের কালজয়ী রূপায়ণ থেকে শুরু করে ভারতীয় বাংলা চলচ্চিত্রে তাঁর অনন্য অভিনয়—মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়ার বিনোদন জগতে রেখে গেছেন গভীর ছাপ। সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও তাঁর কাজের প্রভাব ও অনুরাগীদের ভালোবাসা আজও অমলিন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই প্রবীণ অভিনেতা সাক্ষাৎকার দিয়েছেন ‘দ্য ডেইলি স্টার’-কে। সেখানে তিনি জীবনের অর্থ, আত্মতৃপ্তি, পুরনো বন্ধুত্ব এবং প্রজন্মের…
হাতে জাতীয় পতাকা, সংবিধানের কপি ও মনীষীদের প্রতিকৃতি—গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশাল ‘সংসদ চলো’ অভিযানে অংশ নেন হাজার হাজার শিক্ষার্থী। তরুণদের রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আহ্বানে আয়োজিত এই আন্দোলন রুখতে কঠোর অবস্থান নেয় দিল্লি পুলিশ। সংসদ অভিমুখে যাওয়ার পথে মিছিলে চড়াও হয়ে ব্যারিকেড ও লাঠিচার্জের মাধ্যমে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ডিজিটাল দুর্নীতি, নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত এক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে সিজেপি। সেই ধারাবাহিকতায় বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়। আন্দোলনের অন্যতম শরিক লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী…
মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এবার ইরানের নতুন দফার তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে কুয়েত। সোমবার (২০ জুলাই) দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে ব্যবহার করে এসব ক্ষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার কথা নিশ্চিত করেছে কুয়েতি সামরিক বাহিনী। হামলার পর দেওয়া এক জুরুরি বিবৃতিতে কুয়েতের সশস্ত্র বাহিনী এই ঘটনাকে “পাপপূর্ণ ইরানি আগ্রাসন” হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। উদ্ভূত উদ্ভূত পরিস্থিতিতে দেশের সাধারণ জনগণের সুরক্ষার কথা বিবেচনা করে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সকল প্রশাসনিক দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর জারি করা সার্বিক নিরাপত্তা নির্দেশনা ও জরুরি…
কর্মঘণ্টায় চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা থেকে দর্শনার্থী ও সাধারণ রোগীরা যাতে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলো থেকে রোগীরা যাতে বিনামূল্যে প্রয়োজনীয় সব ওষুধ পান—তা নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রয়োজনে ওষুধের বাজেট বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজের প্রথম দাপ্তরিক সফরকালে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী এই সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান…
বিশ্বজয়ের ট্রফি হাতে নিয়ে দেশে ফিরেই রাজকীয় সংবর্ধনায় ভাসল চ্যাম্পিয়ন স্পেন। দীর্ঘ লড়াই ও টুর্নামেন্টজুড়ে আধিপত্য দেখিয়ে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করার পর উন্মুক্ত ছাদখোলা বাসে করে ট্রফি প্যারেডে অংশ নেন স্প্যানিশ ফুটবলাররা। সেখানে প্রায় ১০ লাখ উল্লসিত সমর্থকের উপস্থিতি আর জনসমুদ্রে তৈরি হয় এক অবিস্মরণীয় পরিবেশ। রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে আয়োজন করা হয় এই জমকালো বিজয় উৎসব। ট্রফি নিয়ে খোলা বাসে করে খেলোয়াড়রা যখন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছিলেন, তখন পুরো রাজপথ লাল ও হলুদ রঙের জার্সিতে রঞ্জিত হয়ে ওঠে। হাতে জাতীয় পতাকা, আতশবাজির ধোঁয়া আর বাঁশির গর্জনে গোটা শহর যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়। বাসে চেপে ট্রফি…
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না। তবে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষরসহ আনুসঙ্গিক প্রক্রিয়াসমূহ সময়মতো সম্পন্ন হলে ডিসেম্বরের দিকে সীমিত পরিসরে এর আংশিক পরিচালন কার্যক্রম শুরু হতে পারে। সোমবার (২০ জুলাই) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে ‘সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। বেবিচক চেয়ারম্যান জানান, থার্ড টার্মিনালের ভৌত অবকাঠামোগত নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যেই প্রকল্প বাস্তবায়নে গৃহীত ঋণের কিস্তি পরিশোধের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার আগামী ডিসেম্বর থেকেই…
পুরো টুর্নামেন্টজুড়ে সিমনকে খুব একটা কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি। ৭ ম্যাচে ক্লিনশিট ধরে রাখার পেছনে তাঁর নিজস্ব দক্ষতার চেয়ে স্প্যানিশ রক্ষণের অবদানই ছিল সবচেয়ে বেশি। প্রতিপক্ষের আক্রমণগুলো সিমন পর্যন্ত পৌঁছানোর আগেই সাহসিকতার সাথে নসাৎ করে দিয়েছেন স্প্যানিশ রক্ষণের সেনানিরা। পুরো টুর্নামেন্টে সিমনের সেভ সংখ্যা ছিল মাত্র ১০টি। সংখ্যাটি যে কতটা বিস্ময়কর, তা ফাইনালের আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট হয়ে ওঠে; যেখানে মার্তিনেজ এক ফাইনাল ম্যাচেই একা সেভ করেছেন ১১টি! তবে আধুনিক ফুটবলে গোলকিপিং মানে কেবল চোখধাঁধানো সেভ নয়; সঠিক পজিশনিং ও নিচ থেকে বলের বিশ্বস্ত জোগান দেওয়াও তার বড় অংশ। সব মিলিয়ে ৭টি ক্লিনশিটের সুবাদে বিশ্বসেরা…
২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করা হয়েছিল। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে, গত ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। অন্যদিকে, একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী (অ্যাপ্রুভার) হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে…
