মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এবার ইরানের নতুন দফার তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে কুয়েত। সোমবার (২০ জুলাই) দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে ব্যবহার করে এসব ক্ষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার কথা নিশ্চিত করেছে কুয়েতি সামরিক বাহিনী।
হামলার পর দেওয়া এক জুরুরি বিবৃতিতে কুয়েতের সশস্ত্র বাহিনী এই ঘটনাকে “পাপপূর্ণ ইরানি আগ্রাসন” হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
উদ্ভূত উদ্ভূত পরিস্থিতিতে দেশের সাধারণ জনগণের সুরক্ষার কথা বিবেচনা করে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সকল প্রশাসনিক দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর জারি করা সার্বিক নিরাপত্তা নির্দেশনা ও জরুরি সুরক্ষা বিধি কঠোরভাবে মেনে চলার জন্য দেশের নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
তবে এই হামলায় এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে—সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তাৎক্ষণিকভাবে কুয়েতি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

