যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে ইরানের পররাষ্ট্রনীতির কৌশল নির্ধারিত হয় না বলে স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।
মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের জন্য তেহরান অপেক্ষা করছে না উল্লেখ করে তিনি জানান, ওয়াশিংটনের রাজনৈতিক হিসাব-নিকাশ ইরানের সার্বভৌম আন্তর্জাতিক অবস্থানে কোনো রদবদল আনবে না।
গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, তা ইরানের পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব ফেলবে না। নির্বাচনের সম্ভাব্য ফলাফলের ওপর ভিত্তি করে তেহরান নিজেদের নীতি বা কৌশল সাজাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি কিংবা নির্বাচনের ফলাফলের তোয়াক্কা না করে, নিজেদের জাতীয় স্বার্থ ও ভূ-রাজনৈতিক অবস্থান বিবেচনায় নিয়েই ইরান তার পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট বা রিপাবলিকান—কার আধিপত্য স্থাপিত হলো, তা বিবেচনা না করে নিজেদের নীতিগত লক্ষ্য অর্জনে স্বাধীন সিদ্ধান্ত বজায় রাখার বিষয়ে অনড় তেহরান।

