- সাজেকে চলমান অবরোধের মুখে এবার ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ডাক
- দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের ওপর ইরানের নীতি নির্ভর করে না: উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিভাবাদি
- ম্যাচ চলাকালে সংঘর্ষের পর হাসপাতালে মৃত্যু স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের
- ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল
- ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে (P2P) লেনদেন চালু
- ক্লডের সঙ্গে বারবার অপেশাদার আচরণ করলে বন্ধ হবে অ্যাকাউন্ট
- জাপানের টোকিও বৈঠকে ‘বিগ-বি’ নিয়ে কোনো তৃতীয় দেশ স্থান পায়নি! স্পষ্ট জানাল ঢাকা
Author: News Desk
প্রথম ম্যাচে ৩২ রানের হারের ধাক্কা সামলে জিম্বাবুয়ের মাটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। গত শুক্রবার বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে টাইগাররা। এই দাপুটে জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে, যা আগামী রোববারের শেষ ম্যাচটিকে রূপ দিয়েছে অলঘোষিত ফাইনালে। টস জিতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ১২০ রানের বিধ্বংসী উদ্বোধনী জুটি স্বাগতিক বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হয়। তানজিদ তামিম ৪৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় খেলেন ৫৮ রানের একটি ঝকঝকে ইনিংস। অন্যদিকে, ৪৫ বলে সমান ৪টি…
স্বরাষ্ট্রমন্ত্রী বন্যাকবলিত এলাকার পরিস্থিতি তুলে ধরে জানান, দুর্গত মানুষের কষ্ট লাঘবে প্রশাসন ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করছে। সরকারের বিভিন্ন বিভাগ ইতিমধ্যেই মাঠপর্যায়ে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। ত্রাণ বিতরণ কর্মসূচি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, গ্রামীণ সড়ক ও স্থানীয়দের বসতবাড়ি পরিদর্শনে যান। তিনি নিজে বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গিয়ে কথা বলেন, তাদের দুর্ভোগ ও সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের কড়া তাগিদ দেন। বন্যাপরবর্তী পুনর্বাসন পরিকল্পনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নিবিড়…
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে হ্রদের সামগ্রিক পানি ব্যবস্থাপনা এবং উজান ও ভাটি অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণের স্বার্থে বাঁধের পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট (জলকপাট) খুলে দেওয়া হতে পারে। কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৩ দশমিক ৯১ ফুট মিন সি লেভেল (এমএসএল)। যেখানে এই বাঁধে পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। হ্রদের পানি ধারণক্ষমতার চূড়ান্ত বিপৎসীমার কাছাকাছি চলে আসায় প্রাথমিকভাবে ১৬টি গেটে…
জিম্বাবুয়ের দুই পেসার রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিং তোপে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের মুখ দেখল বাংলাদেশ। গত বুধবার বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের ৩২ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। জিম্বাবুয়ে সফরের হতাশা যেন কিছুতেই কাটছে না বাংলাদেশের। টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর এবার টি-টোয়েন্টি সংস্করণেও পরাজয় দিয়ে শুরু করল সফরকারীরা। গত বুধবার বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির বিধ্বংসী বোলিংয়ের সামনে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ১৭১…
বরিশাল, ১৩ জুলাই, ২০২৬: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ মর্যাদাপূর্ণ ‘ট্যালেন্টপুল বৃত্তি’ অর্জন করেছে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী আবরার তাসিন। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর মনোযোগ, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ শিক্ষাজীবনের শুরুতেই এই অনন্য গৌরব অর্জন করেছে তাসিন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই কৃতিত্ব প্রমাণ করে যে,সঠিক দিকনির্দেশনা এবং নিয়মিত অধ্যবসায় থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব। তাসীনের এই সাফল্য অন্যান্য তরুণ শিক্ষার্থীদেরও মেধা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষাজীবনে শ্রেষ্ঠত্ব অর্জনে দারুণভাবে অনুপ্রাণিত করবে। আবরার তাসিনের এই চমৎকার সাফল্যে বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন…
টানা বৃষ্টিতে রাজধানীবাসীর দুর্ভোগ আজও কাটেনি। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, যানজট এবং গণপরিবহনের সংকটের কারণে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় থমথমে আবহাওয়া বিরাজ করে। বাতাসে ছিল আর্দ্রতা ও গুমোট ভাব। সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে মিরপুর, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমন্ডি, মগবাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ছাতা মাথায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন কর্মজীবী মানুষ। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন। আবার কেউ কেউ বৃষ্টির মধ্যেই হেঁটে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। টানা বৃষ্টিতে গুলশান,…
গত ৮ মে ২০২৫, বৃহস্পতিবার বনানীর হোটেল শেরাটনে অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব)-এর ফাউন্ডার মেম্বার্স নাইট ২.০ এর দ্বিতীয় পর্ব ২০২৫ সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল। ই-ক্লাবের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রোগ্রামের কো-কনভেনর অরূপা দত্তের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্লাবের গভর্নিং বডির সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাতা সদস্যগণ এবং শীর্ষস্থানীয় উদ্যোক্তারা। শুরুতেই প্রোগ্রামের কো-কনভেনর মোঃ হাসান একরাম আহমেদ কে গত ২ বছর ব্র্যান্ডিং সাপোর্ট দেবার জন্য শুভেচ্ছাস্মারক দেয়া হয়। ই-ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান তার বক্তব্যে উল্লেখ করেন যে ২০৩০ সালের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করা…
সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভান্সমেন্ট (CPAA) গত শনিবার “বাংলাদেশ ২.০: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে অংশীদারিত্ব পুনর্চিন্তা” শীর্ষক এক গোলটেবিল আলোচনার আয়োজন করে। সিপিএএ সভাপতি ও পররাষ্ট্র বিশ্লেষক ড. শরিফুল আলম এই গোলটেবিল আলোচনার সভাপতিত্ব করেন। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শহীদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নীলোয় প্রাধানী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ আব্দুল লতিফ বাসু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা ও প্রশিক্ষণ অনুষদের পরিচালক রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হারুন, এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ অধ্যায়ের সভাপতি, সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (SIPG), AIINPNJ, প্রথম আলো, বণিক বার্তা ও দ্য…
প্রাণবন্ত পরিবেশ আর সম্ভাবনাময়ী কণ্ঠে মুখরিত ছিল গ্লোরি গার্লস টেক ফেস্ট ১.০-এর উদ্বোধনী দিনটি। রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখায় ২৪ এপ্রিল ২০২৫ তারিখে আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ICT Olympiad Bangladesh (ICTOB)। Glory Girls Tech Fest 1.0 এর প্রকল্প প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সাবিকুন নাহার রিম্মী, হেড অফ কমিউনিকেশন ফারহানা ইসলাম এবং গ্লোরি গার্লস টীম লিডার স্নিগ্ধা দে। এই আয়োজনের মাধ্যমে এক নবযাত্রার সূচনা হয়— প্রযুক্তির অঙ্গনে নারীদের সক্রিয় ও নেতৃত্বমূলক অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয়ে। সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান নিপুর দূরদর্শী পরিকল্পনা ও অদম্য চেষ্টায় তৈরি হয় “গ্লোরি গার্লস” নামক…
প্রয়াত আলহাজ্ব অধ্যাপক ড. এ.বি.এম. মফিজুল ইসলাম পাটোয়ারী যিনি স্বপ্নকে বাস্তবতায় রূপ দিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা ড. এ.বি.এম. মফিজুল ইসলাম পাটোয়ারী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন একাডেমিক। আইন শাস্ত্রের বিভিন্ন শাখায় তিনি ২০টিরও বেশি বই এবং ৩৫টি প্রবন্ধের রচয়িতা। ড. পাটোয়ারী দেশে এবং বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন। গবেষক হিসেবে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ মানবাধিকার বিষয়ে কাজ করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজেও গবেষণা করেন। তার মূল গবেষণার ক্ষেত্র ছিল আন্তর্জাতিক মানবিক আইন এবং মানবাধিকার। ড. পাটোয়ারী বাংলাদেশ মানবতাবাদী ও নৈতিক সমিতির সভাপতি ছিলেন, যা…
