Author: News Desk

অষ্টমবারের মতো সমাবর্তন করলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। সমাবর্তন অনুষ্ঠানে ২ হাজার ৭৯১ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৪ জনকে চ্যান্সেলর এওয়ার্ড, ১০ জনকে ভাইস চ্যান্সেলর এওয়ার্ড এবং ১৩ জনকে ডিন এওয়ার্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মিরপুরের পিএসসি কনভেনশন হলে সমাবর্তনটি অনুষ্ঠিত হয়। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে তার প্রতিনিধি হিসেবে বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা, শিক্ষা মন্ত্রণালয়) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।…

Read More

‘চাচা হেনা কোথায়?’ এই সংলাপ এখন ভাইরাল। ‘প্রেমের সমাধি’ সিনেমার এই সংলাপ বলা নায়ক বাপ্পারাজ, সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ভাইরাল হয়েছেন। এর কারণ ছিল বিরহপ্রধান গল্পের নায়ক। একবার ভাইরাল হয়েছেন সর্বাধিক ব্যর্থ প্রেমের সিনেমার নায়ক হিসেবে! সেই ভাবমূর্তি থেকে এবার বেরিয়ে আসছেন। ফিরছেন অস্ত্র হাতে। সেটাই এখন বড় চমক। একসময়ের এই জনপ্রিয় নায়ক দীর্ঘদিন ধরেই কোনো সিনেমায় অভিনয় করেননি। এই সময়ে দেশের সিনেমা নিয়ে হতাশাও প্রকাশ করেন। অভিনয়ের প্রস্তাব পেলেও মনঃপূত না হওয়ায় নাম লেখাননি। এবার ওয়েব সিরিজে নতুন রূপে ফিরছেন সেই বাপ্পা। আজ সকালে এই নায়ক সিরিজটির একঝলক নিজেই ফেসবুকে প্রকাশ করে ভক্তদের জানিয়ে দিয়েছেন। বাপ্পার পোস্ট করা…

Read More

এবারের বিপিএলে রান ও উইকেটে শীর্ষ দুই খেলোয়াড়ের নাম। শুধু নামের আদ্যাক্ষরেই নয়, তানজিদ হাসান ও তাসকিন আহমেদকে মিলিয়ে দিয়েছে আরেকটি তথ্যও। লিগ পর্ব খেলেই যে ছুটি পেয়ে গেছেন দুজন। তানজিদের ঢাকা ক্যাপিটালস ও তাসকিনের দুর্বার রাজশাহী বিদায় নিয়েছে প্লে-অফ পর্বের আগেই। এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার ও ফাইনাল—বিপিএলে ম্যাচ বাকি চারটি। ওই চার ম্যাচ শেষেও তানজিদ ও তাসকিন শীর্ষে থাকতে পারবেন কি না, প্রশ্ন সেটিই। ২৫ উইকেটে নিয়ে এক বিপিএলে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড গড়া তাসকিন অবশ্য একটু স্বস্তিতে থাকতে পারেন। উইকেটসংখ্যায় তাঁর সবচেয়ে কাছে থাকা ফাহিম আশরাফ ফিরে গেছেন দেশে। পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পেয়েছেন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে…

Read More

ভারত থেকে আমদানি করা চাল নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে দুটি জাহাজ। ‘বিএমসি আলফা’ ও ‘এমভি সি ফরেস্ট’ নামের জাহাজ দুটি ভারতের ওডিশা রাজ্যের ধামরা বন্দর থেকে মোট ১৬ হাজার ৪০০ টন চাল নিয়ে এসেছে। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চাল আমদানি করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান আজ রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল বলেন, ভারত থেকে আসা জাহাজ দুটির মধ্যে পানামার পতাকাবাহী ‘বিএমসি আলফা’ জাহাজটি ৭ হাজার ৭০০ টন চাল নিয়ে বর্তমানে মোংলা বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় এবং থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’…

Read More

কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করায় ‘স্বল্প মেয়াদে’ মার্কিন নাগরিকেরাও যন্ত্রণার শিকার হতে পারেন বলে গতকাল রোববার মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগের দিন শনিবার দেশ তিনটির ওপর শুল্ক আরোপ করা নিয়ে পৃথক তিন নির্বাহী আদেশে সই করেন তিনি। এই শুল্ক আরোপ করায় বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দা ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদেরা। তাঁরা বলেছেন, ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও পণ্যমূল্য বেড়ে যেতে পারে। এমন উদ্বেগের প্রভাব এরই মধ্যে বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট গতকাল ওই মন্তব্য করলেন। ট্রাম্প শুল্ক আরোপ করায় সংশ্লিষ্ট দেশগুলোও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

Read More

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বাড়ির উঠান থেকে একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রোববার রাত নয়টার দিকে বাহারছাড়ার উত্তর শীলখালী এলাকার আবদুস শুক্কুরের বাড়ির উঠান থেকে অজগরটি উদ্ধার করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ির বাসিন্দারা অজগরটি দেখতে পেয়ে তাঁদের খবর দেন। এরপর তাঁরা ওই বাড়িতে গিয়ে অজগরটি উদ্ধার করেন। পরে গতকাল রাতেই ওই অজগরটি টেকনাফের জাহাজপুরা এলাকার গর্জনবনে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অজগরটি ২০ থেকে ২২ ফুট লম্বা। ওজন ১০০ কেজি। এলাকায় এর আগে এত বড় অজগরের বিচরণ দেখা যায়নি। উদ্ধার হওয়া অজগর ‘বার্মিজ পাইথন’ নামে পরিচিত বলেও জানান তিনি। বন…

Read More

ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দেন হালেভি। পদত্যাগপত্রে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলেছেন, ‘৭ অক্টোবর সামরিক বাহিনীর ব্যর্থতার বিষয়ে আমার দায় স্বীকারের কারণে দায়িত্ব ছেড়ে দিচ্ছি।’ হালেভি বলেন, সামরিক বাহিনীর ‘উল্লেখযোগ্য সাফল্যের’ সময় তিনি দায়িত্ব ছাড়ছেন। যদিও যুদ্ধে ইসরায়েলের সব লক্ষ্য অর্জিত হয়নি বলে তিনি স্বীকার করেছেন। সামরিক বাহিনীর বিদায়ী প্রধান বলেন, ‘যুদ্ধের সব লক্ষ্য অর্জিত হয়নি। হামাসের লড়াই করার এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দিতে; জিম্মিদের ফিরিয়ে আনা এবং জঙ্গিদের…

Read More

ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসতে রাজি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এমন আভাস দিয়েছেন। গত সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে এক সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি না হন, তাহলে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দেবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘খুব সম্ভবত।’…

Read More

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা নিপুণের সদস্যপদ স্থগিত করা হয়েছে। ১৯ জানুয়ারি সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ১২তম সভায় সর্বসম্মতিক্রমে সদস্যপদ স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিপুণের সদস্যপদ স্থগিতের খবরটি নিশ্চিত করেছেন সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী। মঙ্গলবার দুপুরে তিনি জানান, গত রোববারের মিটিংয়ে নিপুণের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। তিনি নিয়মবহির্ভূতভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিয়েছেন। কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমেও সেটি শেয়ার করেছিলেন তিনি। এ নিয়েও তখন ব্যাপক…

Read More

অমিতাভ রেজা চৌধুরীর নতুন সিনেমা ‘রিকশা গার্ল’। ২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ করা হলো সিনেমার মিউজিক ভিডিও ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’। গত রোববার রাতে এসেছে গানটি। শারমীন সুলতানা সুমী ও গাউসুল আলমের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমেল চৌধুরী। সুর ও সংগীত আয়োজন করেছে ব্যান্ড চিরকুট। মিউজিক ভিডিও নিয়ে ‘রিকশা গার্ল’ সিনেমার নির্বাহী প্রযোজক মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘বাংলাদেশি রিকশাগুলো বিশ্বের যেকোনো জায়গার থেকে আলাদা; এর রঙিন, কল্পনাময় চিত্রগুলো বাংলাদেশি হিসেবে আমাদের গর্বের প্রতীক। প্রকাশিত মিউজিক ভিডিওটির মাধ্যমে আমরা এই শহুরে-লোকজ ঐতিহ্য, কারিগরি দক্ষতা ও সৃষ্টিশীলতাকে সম্মান জানাতে চেয়েছি।…

Read More