- সাজেকে চলমান অবরোধের মুখে এবার ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ডাক
- দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের ওপর ইরানের নীতি নির্ভর করে না: উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিভাবাদি
- ম্যাচ চলাকালে সংঘর্ষের পর হাসপাতালে মৃত্যু স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের
- ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল
- ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে (P2P) লেনদেন চালু
- ক্লডের সঙ্গে বারবার অপেশাদার আচরণ করলে বন্ধ হবে অ্যাকাউন্ট
- জাপানের টোকিও বৈঠকে ‘বিগ-বি’ নিয়ে কোনো তৃতীয় দেশ স্থান পায়নি! স্পষ্ট জানাল ঢাকা
Author: News Desk
স্বাদ ও গন্ধে অতুলনীয় মানিকগঞ্জের হাজারী গুড়ের দাম ক্রমে ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে। ১ কেজি গুড় ২ হাজার ২০০ টাকায় কেনা অনেক ক্রেতার জন্য সম্ভব হয় না। নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্ত ক্রেতাদেরও কালেভদ্রে এ গুড় কেনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। গুড়ের এমন দামে অসন্তোষ প্রকাশ করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মানিকগঞ্জ কমিটির সভাপতি সামছুন্নবী তুলিপ বলেন, হাজারী গুড় যে দরে বিক্রি হচ্ছে, তা অযৌক্তিক ও অসামঞ্জস্যপূর্ণ। এই দরের কোনো ভিত্তি নেই। বিগত কয়েক বছরে রাতারাতি এই গুড়ের অস্বাভাবিক দাম বেড়েছে। এই গুড়ের সহনীয় বাজারমূল্য প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা হওয়ার কথা ছিল। অথচ বর্তমানে ভোক্তাদের…
বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে কর্মরত বাংলাদেশিদের বৈদেশিক ভাতা বাড়িয়েছে সরকার। বৃদ্ধির হার ২০ থেকে ৩০ শতাংশ। এই অর্থ পরিশোধ করা হয় বৈদেশিক মুদ্রায়। নতুন হার কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। বিশ্বের ৬০ দেশে বাংলাদেশের ৮২টি মিশন রয়েছে। সেখানে কর্মরতরা নিয়মিত বেতন ও ভাতার বাইরে বৈদেশিক ভাতা পান। দেশের ভেতরের হারের বেতন-ভাতায় বিদেশে খরচ মেটানো সম্ভব হয় না বলে বৈদেশিক ভাতা দেওয়া হয়। বর্তমান হারে বৈদেশিক ভাতায় তাঁদের পেছনে সরকারের ব্যয় হয় ১৬৫ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। নতুন করে ব্যয় বাড়বে ২৭ লাখ ৪০ হাজার ডলার, যা ৩৩ কোটি টাকার বেশি। সরকার এখন টাকার অভাবে রয়েছে। আছে বৈদেশিক মুদ্রার সংকটেও। কোনো…
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে নেই। আজ বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সারজিস আলম। ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। সারজিস আলম তাঁর পোস্টে উল্লেখ করেন, এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো ফাউন্ডেশনের অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।…
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BMCCI) মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার মহোদয় মোহাম্মদ শুহাদা ওসমান-এর সম্মানে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BMCCI) মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার মহোদয় মোহাম্মদ শুহাদা ওসমানের সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে বিশিষ্ট রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, BMCCI-এর সাবেক সভাপতি এবং চেম্বারের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে সভাপতি জনাব শাব্বির এ খান বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সুগভীর সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে দৃঢ় অংশীদারিত্বের কথা উল্লেখ করেন। সভাপতি বিশ্বাস প্রকাশ করেন যে, মাননীয় হাইকমিশনারের নেতৃত্বে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত…
মালয়েশিয়ার হাইকমিশনার ও বিএমসিসিআই প্রধান পৃষ্ঠপোষক মহোদয় মোহাম্মদ শুহাদা ওসমান-এর নেতৃত্বে বিএমসিসিআই প্রতিনিধিদল মাননীয় বাণিজ্য উপদেষ্টা এইচ.ই. শেখ বশির উদ্দিনের সাথে তার অফিসে সাক্ষাৎ করেন। উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। বিএমসিসিআই সভাপতি জনাব শাব্বির এ খান, বিএমসিসিআই বোর্ড সদস্য এবং হাইকমিশনের কর্মকর্তারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। আলোচনার প্রধান বিষয়গুলোর একটি ছিল বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সম্ভাবনা। প্রতিনিধিদল মন্ত্রণালয়ের সাথে কাজ করে এফটিএ স্বাক্ষরের প্রয়োজনীয়তা পূরণ, বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান বিনিময়, অংশীদারিত্ব স্থাপন, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির পক্ষে সুপারিশ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য উন্নয়নের জন্য তাদের আগ্রহ প্রকাশ…
তাম্রলিপ্তি: প্রাচীন বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু তাম্রলিপ্তি, একটি প্রাচীন বসতি, প্রাচীন ভারতীয় সাহিত্য, সিংহলি গ্রন্থ এবং গ্রীক ভূগোলবিদ ও চীনা তীর্থযাত্রীদের বর্ণনায় বারবার উল্লেখিত হয়েছে। এই উৎসগুলি তাম্রলিপ্তিকে ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগর ও গঙ্গার মিলনস্থলের নিকটে অবস্থিত বলে নির্দেশ করে। এর বাণিজ্যপথের জন্য প্রসিদ্ধ এই স্থানটি বণিক, ভ্রমণকারী ও তীর্থযাত্রীদের দ্বারা প্রায়ই পরিদর্শিত হতো। এই তথ্যের ভিত্তিতে, গবেষকরা তাম্রলিপ্তির সময়কাল ৪র্থ-৩য় শতাব্দী খ্রিস্টপূর্ব থেকে ৮ম শতাব্দী খ্রিস্টাব্দ পর্যন্ত নির্ধারণ করেছেন। উডায়মানের ৮ম শতাব্দীর দুধপানি শিলালিপি তাম্রলিপ্তিকে প্রাচীন দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে সর্বশেষ উল্লেখ করে। গ্রীক ভূগোলবিদ পটোলেমি এটিকে “তামালিটিস” নামে উল্লেখ করেছেন, এবং চীনা তীর্থযাত্রী হিউয়েন সাঙ এটিকে…
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BMCCI)-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা (AGM) শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে ঢাকার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার হাইকমিশনার এবং BMCCI-এর প্রধান পৃষ্ঠপোষক হিজ এক্সেলেন্সি মোহদ শুহাদা ওসমান। BMCCI-এর সভাপতি জনাব শাব্বির আহমেদ খান ২০২৪ সালের কার্যক্রমের প্রতিবেদন একটি চিত্র উপস্থাপনার মাধ্যমে সদস্যদের সামনে তুলে ধরেন। তিনি BMCCI-এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশ্বব্যাপী এবং দেশের বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও বোর্ড ব্যবসায়িক উন্নয়ন এবং চেম্বারের গতিশীলতা বজায় রাখতে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে ছিল মালয়েশিয়ায় একটি তথ্য-সংগ্রহ মিশন, যেখানে বোর্ড…
বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আয়োজিত প্রোগ্রাম “এম্পাওয়ারিং উইমেন উইথ টেকনোলজি”। নারীদের প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের গ্লোরি গার্লস সেগমেন্টের গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই ছিলো এই আয়োজনে প্রধান উদ্দেশ্য। এতে দেশের তথ্যপ্রযুক্তি খাতের নেতৃস্থানীয় নারী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং ঢাকা ও এর আশপাশের জেলা থেকে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সম্মানিত অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন: ডাঃ তানজিবা রহমান (চেয়ারম্যান, বাংলাদেশ ফ্রি ল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটি), সায়েদা নওশাদ জাহান প্রমি (চেয়ারম্যান, টুগেদার ইনিশিয়েটিভ লিমিটেড), সাবিলা ইনুন (ডাইরেক্টর, ডি ক্যাসালিয়া লিমিটেড), সায়েদা নাফিজা রেজা (ম্যানেজিং ডাইরেক্টর, ডিজি ডট লিমিটেড), নওরিন হক রিদি (ফাউন্ডার,…
ঢাকা সহ সারাদেশে অনেক হোটেল মালিক তাদের প্রতিষ্ঠানকে পাঁচ তারকা হোটেল হিসেবে দাবি করে থাকেন। আবার কেউ কেউ ‘পাঁচ তারকা সমমানের সেবা’ বলেও উল্লেখ করেন, যা গ্রাহকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। এই বিভ্রান্তি দূর করতে এবং জনসাধারণের সুবিধার্থে সরকার অনুমোদিত পাঁচ তারকা হোটেলের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা জিয়া হক দ্যা বেঙ্গল টুডে-কে জানান, দেশে সরকার অনুমোদিত ১৭টি পাঁচ তারকা হোটেল রয়েছে। তবে কিছু হোটেল পাঁচ তারকার মানদণ্ডে না পড়েও এমন দাবি করে থাকে। এ ধরনের বিভ্রান্তি এড়াতে এবং অতিথিদের সুবিধার্থে সঠিক তালিকা প্রকাশ করা হয়েছে। নিচে সরকার অনুমোদিত ১৭টি পাঁচ তারকা হোটেলের তালিকা…
বর্তমান বিশ্বের জটিল সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ডেভেলপমেন্ট স্টাডিজ অন্যতম প্রাসঙ্গিক এবং কার্যকর একটি বিষয়। এটি আর্টস এন্ড সোশ্যাল সাইন্সের এমন একটি শাখা যা উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকার সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বিশ্লেষণ এবং সমাধানে মনোযোগ দেয়। ডেভেলপমেন্ট স্টাডিজের বহুমুখী প্রয়োগ: ডেভেলপমেন্ট স্টাডিজের বিশেষত্ব হলো এর বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি। অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা এবং জনস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে এটি একীভূত জ্ঞান প্রদান করে। ফলে এই বিষয়ের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশ্বব্যাপী চাহিদা: বর্তমান বৈশ্বিক বাস্তবতায়, উন্নয়নশীল দেশগুলোর পাশাপাশি উন্নত দেশেও ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে কাজ করার সুযোগ অসীম। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা,…
