- সাজেকে চলমান অবরোধের মুখে এবার ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ডাক
- দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের ওপর ইরানের নীতি নির্ভর করে না: উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিভাবাদি
- ম্যাচ চলাকালে সংঘর্ষের পর হাসপাতালে মৃত্যু স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের
- ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল
- ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে (P2P) লেনদেন চালু
- ক্লডের সঙ্গে বারবার অপেশাদার আচরণ করলে বন্ধ হবে অ্যাকাউন্ট
- জাপানের টোকিও বৈঠকে ‘বিগ-বি’ নিয়ে কোনো তৃতীয় দেশ স্থান পায়নি! স্পষ্ট জানাল ঢাকা
Author: News Desk
বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক সম্প্রতি সিঙ্গাপুরের ক্রমহ্রাসমান জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি বলেন, ‘সিঙ্গাপুর এবং আরও অনেক দেশ বিলুপ্তির পথে।’ এক্সে মারিও নাওফাল নামের এক ব্যক্তি সিঙ্গাপুরের ‘শিশু–সংকট’ এবং এই সমস্যা সমাধানে রোবোটিকসের সম্ভাব্য ভূমিকা নিয়ে একটি পোস্ট করলে তাতে মাস্ক এ মন্তব্য করেন। মাস্কের এই মন্তব্য সিঙ্গাপুরের শিশু–সংকট নিয়ে বিশ্বজুড়ে নতুন আলোচনা উসকে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, উন্নত দেশগুলোর মতো সিঙ্গাপুরও দীর্ঘ মেয়াদে শ্রমশক্তি–সংকট, অর্থনৈতিক স্থবিরতা ও সামাজিক ভারসাম্যহীনতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সিঙ্গাপুরের ক্রমহ্রাসমান জন্মহার সিঙ্গাপুরে বিগত তিন দশক ধরে প্রজনন হার ধারাবাহিকভাবে কমছে। ২০২৩ সালে এই হার রেকর্ড সর্বনিম্ন শূন্য…
ঢাকার কম্পিউটার বাজারগুলোতে দরদামের স্থিতিশীলতা বজায় রয়েছে এই সপ্তাহেও। বিক্রি আগের তুলনায় সামান্য কম হলেও শীতের এই সময়ে এটিকে স্বাভাবিকই বলেছেন বিক্রেতারা। এ ছাড়া মনিটরের বিক্রি ভালো বলে বিক্রেতারা জানিয়েছেন। কাজের সুবিধার জন্য অনেক শিক্ষার্থী এবং পেশাজীবীই ল্যাপটপের সঙ্গে একটি বাড়তি মনিটর ব্যবহার করে থাকেন। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের যন্ত্রাংশের দাম সংগ্রহ করা হয়েছে। প্রসেসর ইন্টেল: কোর আই–৯ ৬.০০ গিগাহার্টজ (গি.হা.) ১৪ প্রজন্ম ৭২ হাজার টাকা, কোর আই–৯ ৫.৮০ গি.হা. ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আলট্রা ৭ ২৪৫ কেএফ (৫.৫ গি.হা.) ৫০ হাজার টাকা কোর আই–৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই–৭…
গত অর্থবছরের জন্য লভ্যাংশ দেবে না ঢাকা ডায়িং। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি জানিয়েছে, ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির লোকসান হওয়ায় লভ্যাংশ দেওয়া হবে না। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫৮ পয়সা। অর্থাৎ গত অর্থবছরে ঢাকা ডায়িংয়ের লোকসান বেড়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশসংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য পাওয়া গেছে। দুই বছর ধরে শিল্প খাতে যে গ্যাসসংকট চলছে, তার প্রভাবে ঢাকা ডায়িংয়ের মুনাফা কমেছে বলে ডিএসইএর ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়েছে।…
নিয়মিত ৫ শতাংশের সঙ্গে অতিরিক্ত ৪ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধি বা ইনক্রিমেন্ট ঘোষণার পর আন্দোলনে নেমেছেন সাভারের আশুলিয়ার ২৫-৩০টি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁরা ১৫-২০ শতাংশ ইনক্রিমেন্ট, নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে গতকাল বুধবার কারখানায় উপস্থিত হয়ে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে এসব কারখানা কর্তৃপক্ষ ছুটি দিতে বাধ্য হয়। আশুলিয়ায় গতকাল চতুর্থ দিনের মতো এমন ঘটনা ঘটেছে। শ্রম মন্ত্রণালয়ে গত সোমবার মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ৫ ঘণ্টা দর-কষাকষির পর নিয়মিত বার্ষিক ৫ শতাংশ মজুরির সঙ্গে অতিরিক্ত ৪ শতাংশ ইনক্রিমেন্টের বিষয়টি চূড়ান্ত করে এ-সংক্রান্ত সরকার গঠিত কমিটি। এর আগে থেকেই আশুলিয়ার একাধিক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন শুরু করেন। গতকাল…
জনতা ব্যাংক যখন আওয়ামী লীগ–ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীদের ঋণ দেওয়া শুরু করে, তখন ব্যাংকটির নেতৃত্বে ছিলেন আওয়ামী সমর্থকেরা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর জনতা ব্যাংকের চেয়ারম্যান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল বারকাতকে। ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি পাঁচ বছর এই পদে দায়িত্ব পালন করেন। তাঁর সময়ে এননটেক্স ও ক্রিসেন্ট গ্রুপকে উদারহস্তে ঋণ দেয় ব্যাংকটি। এরপর ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান। ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ২৭ আগস্ট পর্যন্ত চেয়ারম্যান ছিলেন সালমান এফ…
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই-নভেম্বরে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে মাছ, আনার, কমলা ও টমেটো আমদানি কমেছে। তবে কাশ্মীরি আপেলের আমদানি দেড় গুণের বেশি বেড়েছে। আমদানিকারকেরা বলছেন, ট্রাকে পণ্যের পরিমাণ নিরূপণ ও শুল্ক আদায়সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন নীতিমালা এবং মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির কারণে পণ্যের আমদানি খরচ বেড়ে গেছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে খুচরা বাজারে। আমদানি করা মাছ, টমেটো, আনার, কমলা প্রভৃতি পণ্যের দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে আবার মাছ ও আনারের মতো উপকারী পণ্যের চাহিদা কমে গেছে। বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে ভারত থেকে এই বন্দর…
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে লোকসানে আছে জুট স্পিনার্স লিমিটেড। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ছিল ৫ টাকা ৫০ পয়সা। পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের জুট স্পিনার্স লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই, ২৪-সেপ্টেম্বর, ২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ঋণাত্মক ৫৯৮ টাকা ৫০ পয়সা। এই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ৫৯৮ টাকা ৫০ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫২৭ টাকা ৬৯ পয়সা। গত এক বছরে জুট স্পিনার্সের শেয়ারের…
পাকিস্তান ক্রিকেট দল এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায়। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে সেখানে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। লাল বলের এই সিরিজ সামনে রেখে পাকিস্তান টেস্ট দলের সহকারী কোচ টিম নিয়েলসনের সঙ্গে নতুন করে চুক্তি করতে চাচ্ছে না পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এ সিদ্ধান্তের পর টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেস্পিও নিজের ভবিষ্যত নিয়ে ভাবতে শুরু করেছেন বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। চলতি বছরের আগস্টে নিয়েলসনকে নিয়োগ দিয়েছিল পিসিবি। অফিশিয়ালি তাঁর পদের নাম ছিল ‘হাই পারফরম্যান্সে লাল বলের কোচ’। তাঁর চুক্তির মেয়াদ ফুরিয়েছিল এবং গত ১৮ নভেম্বর শেষ হওয়া পাকিস্তান দলের অস্ট্রেলিয়া সফরের পর তা নবায়ন করার…
পেপ গার্দিওলা গত পরশু বলেছেন, ম্যানচেস্টার সিটি হবে তাঁর শেষ ক্লাব। তাঁর সঙ্গে সিটির চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৬ সালে। ধরে নেওয়া যাক, বর্তমান চুক্তির মেয়াদ ফুরোনোর পরও গার্দিওলা আরও কয়েক মৌসুম ইংলিশ ক্লাবটিতে থাকবেন। তবু মানুষ এক জীবনে প্রায় সবকিছু দেখে ফেললেই সম্ভবত আগেভাগে এভাবে বলে ফেলে! উত্থান ও তারপর চূড়ান্ত সফলতার চূড়ায় ওঠার পর ধীরে ধীরে যখন পতনের রাস্তাও উঁকি দিতে থাকে—গার্দিওলার মতো চৌকস কোচেরা তখনই সম্ভব বুঝে ফেলেন ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত নিতে হবে! গার্দিওলা এখন সেই পতনের রাস্তায় আছেন। হতে পারে রাস্তাটা ঘুরে আবার ওপরেও হয়তো উঠবে। তাই বলে বর্তমান কিংবা নিকট অতীতকে তো আর অস্বীকার করা…
সাত মাস পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট ফিরে কাল ১৩ রানে আউট হয়েছিলেন তামিম ইকবাল। সিলেটে জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্টে রংপুরের বিপক্ষে চট্টগ্রামের হয়ে ১০ বলে এই রান করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। সেই তামিম দ্বিতীয় ম্যাচে নিজের জাত চেনালেন। রংপুরের বিপক্ষে আজ ৩৩ বলে ৬৫ রান করেছেন জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার। ৮ চার ও ৩ ছক্কার ইনিংসে তামিমের স্ট্রাইক রেট ১৯৬.৯৭। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৬৫ ম্যাচের ক্যারিয়ারে ৫০ ছাড়ানো ইনিংসে তামিমের তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট এটি। ২০ ওভারের ক্রিকেটে তামিমের সেঞ্চুরি ৪টি, ফিফটি ৫০টি। ৫০ ছাড়ানো ৫৪টি ইনিংসের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের দুটি ইনিংসেই সেঞ্চুরি করেছেন তামিম। সর্বোচ্চ স্ট্রাইক…
