Author: News Desk

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পুলিশ ফাঁড়ির পাশে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম তাজবির হোসেন ওরফে শিহান (২৫)। তিনি মৌচাক জামতলা এলাকার বাসিন্দা এবং রাজধানীর উত্তরায় একটি কলসেন্টারে চাকরি করতেন। পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, উত্তরায় কাজে যাওয়ার জন্য ভোর সাড়ে ৫টার দিকে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তাজবির। পথে পাঁচ-ছয়জন যুবক তাঁকে ধাওয়া দিয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির কাছে হানিফ স্পিনিং কারখানার সামনে নিয়ে যান। একপর্যায়ে তাঁকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। খবর পেয়ে…

Read More

রাজধানীর আকাশ আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমে গেছে। বেলা ১১টার পর বিশেষ করে রাজধানীতে রোদ উঠতে শুরু করেছে। রাজধানীতে এতটা কুয়াশা এই প্রথম। আবহাওয়াবিদেরা অবশ্য বলছেন, শীতে এমন কুয়াশা পড়তেই পারে। আর এটা সবে শুরু। সময় যত বাড়বে, কুয়াশার পরিমাণও বাড়তে থাকবে। আজ সকালের কুয়াশার দাপট অনেকটা কমে এলেও আগামীকাল শুক্রবারও কুয়াশা থাকতে পারে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শীত বাড়তে শুরু করেছে গত দুই দিন হলো। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে…

Read More

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) মালয়েশিয়ার নতুন হাইকমিশনারের সঙ্গে পরিচিতিমূলক এক বৈঠক অনুষ্ঠিত করেছে। বিএমসিসিআই সভাপতি হাইকমিশনার মহোদয়কে চেম্বারের আনুষ্ঠানিক কোট পিন পরিয়ে দেন এবং তাঁকে চেম্বারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উষ্ণ অভিনন্দন জানান। প্রধান অতিথির বক্তব্যে, সভাপতি উল্লেখ করেন যে, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো এবং বিনিয়োগ প্রচারের লক্ষ্যে বিএমসিসিআই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের জন্য হাইকমিশনের পৃষ্ঠপোষকতার গুরুত্ব তুলে ধরেন। সভাপতি উল্লেখ করেন যে, হাইকমিশন এবং বিএমসিসিআই উভয়ই দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নে আগ্রহী এবং এটি হাইকমিশনার মহোদয়ের মেয়াদকালে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি এফটিএতে সেবা খাতকে অন্তর্ভুক্ত করার…

Read More

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। রোববার (৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চারটি শর্তে অধ্যাপক সাইদুর রহমানকে পূর্ণকালীন সদস্য করা হয়েছে। এগুলো হলো—তার নিয়োগের মেয়াদ হবে ৪ বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পূর্বে দায়িত্ব হতে অব্যাহতি দিতে পারবেন। তার অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ যা ছিল ওই পরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন, কমিশনের সদস্য হিসেবে তিনি প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন এবং…

Read More

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব (ডিআইইউ সিপিসি) গর্বের সঙ্গে ঘোষণা করেছে যে ফল ফেস্ট ২০২৪ সফলভাবে সমাপ্ত হয়েছে। ৩-৪ ডিসেম্বর ২০২৪ তারিখে ডিআইইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই দুই দিনব্যাপী ইভেন্টটি উদ্ভাবন, প্রতিভা এবং সহযোগিতার এক মহোৎসব হিসেবে উদযাপিত হয়, যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও পেশাদার সম্প্রদায়ের ওপর গভীর প্রভাব ফেলেছে। ডিআইইউ সিপিসি প্রেজেন্টস ফল ফেস্ট ২০২৪: উদ্ভাবনের প্রতিযোগিতা এই উৎসবে আয়োজন করা হয়েছিল বেশ কিছু প্রতিযোগিতামূলক ইভেন্ট, যার মধ্যে ছিল: এই প্রতিযোগিতাগুলোতে ২২০+ এর বেশি অংশগ্রহণকারী তাদের দক্ষতা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত জ্ঞান প্রদর্শন করেন। সাফল্যের স্বীকৃতি প্রতিযোগিতাগুলোর জন্য মোট ২৬,০০০ টাকা পুরস্কার তহবিল বরাদ্দ ছিল, যা নিম্নরূপ বিতরণ করা হয়েছিল: বিজয়ীদের…

Read More

এফবিএইচআরও ৬ষ্ঠ জাতীয় এইচআর কনভেনশন ২০২৪: মানবসম্পদ উন্নয়নে এক নতুন দিগন্ত ঢাকা, ৬ ডিসেম্বর ২০২৪ – বাংলাদেশ মানবসম্পদ সংগঠন ফেডারেশন (এফবিএইচআরও) আজ ৬ ডিসেম্বর ২০২৪ তারিখে ঢাকার সাউথইস্ট ক্যাম্পাসে সফলভাবে আয়োজন করেছে ৬ষ্ঠ জাতীয় এইচআর কনভেনশন। এই কনভেনশনে দেশের মানবসম্পদ এবং মানবসম্পদ উন্নয়ন (এইচআর) পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়িক নেতা এবং সরকারি কর্মকর্তারা একত্রিত হন। কনভেনশনের মূল উদ্দেশ্য ছিল মানবসম্পদ উন্নয়ন এবং এর পেশাজীবীদের মধ্যে সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যতের জন্য উদ্ভাবনী ধারণা এবং কৌশলগুলো তুলে ধরা। ইভেন্টটি প্রখ্যাত শিল্পপতি, প্রশিক্ষক, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক, ছাত্র এবং ব্যবসায়িক আইকনসহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবীরা উপস্থিত ছিলেন, যারা মানবসম্পদ উন্নয়নে অগ্রগতির জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি…

Read More

অভিষেকের পর থেকেই দারুণ বোলিং করছেন। দিন যত যাচ্ছে, গতি আর ধার—দুটিই বাড়ছে নাহিদ রানার। এরই ধারাবাহিকতায় গতকাল কিংস্টন টেস্টে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। ক্রেইগ ব্রাফেট, কাভেম হজদের গতি দিয়ে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছেন। নাহিদ রানা যে এমনটা করতে পারেন, সেটা জানত টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ দলের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস নাহিদ রানার প্রশংসায় বলেছেন—ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করলে উইকেট পাবেনই। নাহিদ রানার দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে তাঁদের প্রথম ইনিংসে ১৪৬ রানে অলআউট করে বাংলাদেশ। প্রথম ইনিংসেই ১৮ রানের লিড পেয়েছিল মেহেদী হাসান মিরাজের দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪১.৪ ওভারে ৫ উইকেটে ১৯৩ রানে তৃতীয় দিনের খেলা…

Read More

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন-২ এর আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় মেন্টর মিটআপ ৩০ নভেম্বর ২০২৪ চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হয়েছে, যা দেশের আইসিটি শিক্ষার উন্নয়ন ও প্রযুক্তিগত দক্ষতার প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে। এই মিটআপে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৫০ জন আইসিটি শিক্ষক ও শ্রেণী শিক্ষক অংশগ্রহণ করেন। ইভেন্টটির মূল লক্ষ্য ছিল আইসিটি শিক্ষকদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী চিন্তা বৃদ্ধি করা, যাতে তারা তাদের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতা এবং সৃজনশীলতার উন্মেষ ঘটাতে পারেন। অনুষ্ঠানে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান, প্রকল্প পরিচালক এম. আব্দুল্লাহ এবং চট্টগ্রাম ডিভিশনাল মেন্টর কনভেনার মোহাম্মাদ আব্দুল মান্নানসহ অন্যান্য অতিথিরা…

Read More

এক উৎসবমুখর পরিবেশে সফলভাবে শেষ হলো ই-ক্লাব ওমেন্স ফোরামের আয়োজনে ‘কিডলন প্রেজেন্টস ই-ক্লাব হেমন্ত মেলা’। গত ২৮ ও ২৯ নভেম্বর ধানমন্ডির জনপ্রিয় ভেন্যু শেফস্ টেবিলে অনুষ্ঠিত এই মেলায় অংশগ্রহণ করেন ই-ক্লাবের নারী উদ্যোক্তারা। মেলায় উদ্যোক্তারা তাদের তৈরি বাহারি ডিজাইনের পোশাক, জুয়েলারি, চুড়ি, কসমেটিকস, শীতের পোশাকসহ নানা পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন। আয়োজনটি শুধু একটি প্রদর্শনী ছিল না, এটি ছিল নারী উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তি এবং ব্যবসায়িক দক্ষতার প্রকাশের একটি অন্যতম প্ল্যাটফর্ম। মেলা দর্শনার্থীদের উপস্থিতি ও ক্রয়-বিক্রয়ের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। মেলার শেষ দিনে আয়োজিত ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে ই-ক্লাব প্রেসিডেন্ট ড. শাহ আলম চৌধুরী হিমু বলেন, “নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত…

Read More

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী মঙ্গলবার হাজার হাজার বিক্ষোভকারীর ওপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে, যারা কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করছিল। পুলিশি অবরোধ উপেক্ষা করে তারা জাতীয় রাজধানীতে প্রবেশের চেষ্টা করে। লাঠি ও স্লিংশট নিয়ে সজ্জিত বিক্ষোভকারীরা ইসলামাবাদের পশ্চিমাঞ্চলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা সরকারী এলাকা দখল করার চেষ্টা করে, যা সংঘর্ষস্থল থেকে মাত্র ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে। সরকার জানিয়েছে, বিক্ষোভকারীদের সাথে দুই দিনের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং নয়জন গুরুতর আহত হয়েছে। ইমরান খান ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার শিকার হয়েছেন, যা কারচুপির অভিযোগে কলঙ্কিত হয়েছে। তিনি অভিযোগ করেন, তাকে প্রত্যাবর্তন…

Read More