Author: News Desk

ঢাকায় থাকেন খেলু ব্যানার্জী। হবিগঞ্জে থাকা স্ত্রী-সন্তানদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। এ কাজে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে তিন দিন মেয়াদি ডেটা প্যাকেজ কেনেন। তবে এ মেয়াদের ডেটা প্যাকেজ বন্ধ করে দিতে যাচ্ছে সরকার। এ নিয়ে জিজ্ঞাসা করা হলে খেলু ব্যানার্জী বলেন, এতে বড় মুশকিলে পড়বেন তিনি। ৩ সেপ্টেম্বর মুঠোফোনের ডেটা প্যাকেজ নিয়ে নতুন একটি নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে ডেটার ৩ ও ১৫ দিন মেয়াদি প্যাকেজ থাকছে না। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্যাকেজের সংখ্যা হবে সর্বোচ্চ ৪০টি। আর মেয়াদ হবে ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড (নির্দিষ্ট মেয়াদহীন)। এটি আগামী ১৫ অক্টোবর থেকে…

Read More

বাজারে অত্যাবশ্যকীয় পণ্যের ঘাটতি তৈরি হতে দেবে না সরকার। সার, চিনি, ছোলা ও সয়াবিন আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আজ সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সালেহউদ্দিন আহমেদ বলেন, এই চারটি পণ্য খুব গুরুত্বপূর্ণ। এগুলোর আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। রোজার সময় ছোলা ও সয়াবিনের চাহিদা বেড়ে যাবে, সেই চিন্তা থেকেই সরকার আগেভাগে আমদানির অনুমতি দিয়েছে। চিনি, ছোলা ও সয়াবিন আমদানি করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শিগগিরই খেজুর আমদানির বিষয়ে সিদ্ধান্ত হবে। সার্বিকভাবে আর্থিক দুরবস্থা থাকলেও সরকার কোনোভাবেই চায় না সাধারণ মানুষের কষ্ট হোক; সে জন্য এই সিদ্ধান্ত বলে…

Read More

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক গত বছর টুইটার অধিগ্রহণের পর থেকে একের পর এক পরিবর্তন করে আসছেন। প্রথমে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের নাম পরিবর্তন করেন নিজেই। টুইটারের নাম বদলে এক্স রাখেন। এবার এক্স প্লাটফর্মে আসছে এক নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো এখন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে ভিডিও এবং অডিও কল করতে পারবেন ব্যবহারকারীরা। এক টুইটে ইলন মাস্ক নিজেই এ তথ্য জানিয়েছে। নতুন ফিচারের ঘোষণার পাশাপাশি কোথায় কোথায় এ ফিচার ব্যবহার করা যাবে সেটিও জানিয়ে দিয়েছেন। টুইটে মাস্ক জানান, এ নতুন ফিচারের সুবিধা সব ধরনের ফোন এবং ল্যাপটপে নেওয়া যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ল্যাপটপে এ ফিচারটি খুব সহজেই ব্যবহার করা যাবে।…

Read More

এক দিনেই একটি শেয়ারের দাম বেড়েছে ৬৬,৯২,৫৩৫ শতাংশ বা প্রায় ৬৭ লাখ শতাংশ। এ কাণ্ড ঘটেছে ভারতের মুম্বাইয়ে। সেখানকার শেয়ারবাজারে ছোট এক কোম্পানি এলসিড ইনভেস্টমেন্টসের শেয়ারের দাম এক দিনের লেনদেনে এতটাই বেড়েছে যে সবার চোখ কপালে উঠেছে। এটিই এখন ভারতের সবচেয়ে দামি শেয়ার। চাঙা বাজারে শেয়ারের দাম বাড়া স্বাভাবিক ব্যাপার। তবে তার একটা সীমা থাকে। এলসিড ইনভেস্টমেন্টসের শেয়ারের মূল্যবৃদ্ধিকে বলা যায়, কল্পনাকেও হার মানিয়েছে। কোনো শেয়ারের দাম এক দিনে ৬৭ লাখ শতাংশ বেড়ে যাওয়ার বিষয়টি অনেকটা অচিন্তনীয়। ফলে তরুণ থেকে বয়স্ক বিনিয়োগকারীরা রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছেন। ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, স্বল্প পরিচিত এলসিড ইনভেস্টমেন্টসের শেয়ার ২০২৪ সালে মাত্র একবারই…

Read More

লক করা চ্যাটগুলো আলাদা ‘চ্যাট লকস’ ফোল্ডারে জমা থাকে, ফলে ব্যবহারকারী ছাড়া অন্য কেউ সেই বার্তাগুলো দেখতে পারেন না। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি আইফোনেও এ সুবিধা ব্যবহার করা যায়। হোয়াটসঅ্যাপের চ্যাট লক সুবিধা ব্যবহারের পদ্ধতি দেখে নেয়া যাক– চ্যাট লক সুবিধা চালুর জন্য হোয়াটসঅ্যাপ আপডেট করে নিতে হবে। এরপর নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আদান-প্রদান করা চ্যাট উইন্ডো খুলতে হবে। এরপর ওপরে থাকা সেই ব্যক্তির নাম বা ছবির ওপর ট্যাপ করলে সেখানে বিভিন্ন অপশন দেখা যাবে। চ্যাট লক করতে এখানে থাকা ‘চ্যাট লক’ অপশনে ট্যাপ করতে হবে। ‘কিপ দিস চ্যাট লকড অ্যান্ড হিডেন’ উইন্ডো চালু হলে ‘লক দিস চ্যাট উইথ…’…

Read More

দীর্ঘদিন ধরেই ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির সংমিশ্রণে হেডসেট তৈরি করা নিয়ে কাজ করে আসছিল অ্যাপল। বেশ কয়েকবার উন্মোচনের দিনক্ষণ নিয়ে আলোচনা হলেও হেডসেটটি বাজারে আনেনি কোম্পানিটি। তবে সোমবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এর উন্মোচন করলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বা সিইও টিম কুক। এর মধ্য দিয়ে মেটার সঙ্গে অ্যাপলের প্রতিযোগিতা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যাপল বিশেষজ্ঞরা বলছেন, হেডসেটটি দেখতে অনেকটাই স্কি গগলস এর মতো। যা দেখা ও শোনার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। ব্যবহারকারীরা এটি দিয়েই ভার্চুয়াল ওয়ার্ল্ডে অ্যাপস ব্যবহার, মুভি দেখা এবং ডকুমেন্টস লিখতে পারবেন। এটিতে থাকছে ১২ টি অত্যাধুনিক ক্যামেরা, যা দিয়ে ছবি ও…

Read More

লোকসানের বৃত্ত থেকে বেরোতে পারছে না ন্যাশনাল ব্যাংক। গত বছরের মতো চলতি বছরের তৃতীয় প্রান্তিকেও লোকসান হয়েছে ব্যাংকটির। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি ২ টাকা ১৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৫৫ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি ৫ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৩ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছিল। অর্থাৎ টানা দুই বছর ধরে লোকসানের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বিভিন্ন অনিয়মের অভিযোগ অভিযুক্ত দেশের বেসরকারি খাতের প্রথম প্রজন্মের এই ব্যাংকটি। লোকসান হওয়ার কারণ সম্পর্কে ব্যাংকটি বলেছে, ঋণ ও অগ্রিমের বিপরীতে সুদ আদায় করা…

Read More

জিটুজি ও বিটুবি ম্যাচ মেকিংয়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের আইটি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ ছাড়া দেশে আরো শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবিশন সেন্টার স্থাপন, বাংলাদেশ-কোরিয়া আইসিটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ আরো কয়েকটি খাতে দক্ষিণ কোরিয়ার সহাযোগিতা চেয়েছেন তিনি।আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের বৈঠকে এই আহ্বান জানানো হয়। এ সময় তারা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে আইসিটি খাতের উন্নয়ন ও বিকাশ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছি। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সাল…

Read More

এবার বেসরকারি খাতের একজন বিশেষজ্ঞকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া নাহিয়ান রহমান এর আগে দক্ষিণ কোরিয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রথম্যানসের অর্থ পরিচালক হিসেবে কাজ করেছেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিডা জানায়, সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদায় বিডার ব্যবসায় উন্নয়ন বা বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হিসেবে কাজ করবেন নাহিয়ান রহমান। গতকাল মঙ্গলবার তাঁকে এ পদে যোগদানের আমন্ত্রণপত্র পাঠায় বিডা। বিডা জানায়, বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নাহিয়ান রহমানকে এই নিয়োগ দেওয়া হয়েছে। নাহিয়ান সরাসরি বিডার নির্বাহী চেয়ারম্যানের অধীনে কাজ করবেন। একই সঙ্গে বিডার উচ্চপদস্থ নেতৃত্বদানকারী দলের…

Read More

সচিব নিয়োগে দেরি হওয়া নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যেই আশঙ্কা ছিল, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগটিই শেষ পর্যন্ত তুলে দেয় কি না ড. মুহাম্মদ ইউনূসের সরকার। আগের মতো এটিকে অর্থ বিভাগের একটি অনুবিভাগে পরিণত করার দাবি তুলেছিল বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তবে কর্মকর্তাদের আশঙ্কা সত্যি হয়নি। সিপিডির দাবিও আমলে নেয়নি অন্তর্বর্তী সরকার। প্রায় আড়াই মাস পর বিভাগটি নতুন সচিব পেল। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে বদলির প্রজ্ঞাপন জারি করেছে। নাজমা মোবারেক বিসিএস প্রশাসন ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ সময় অর্থ বিভাগে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা…

Read More