Author: News Desk

নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগ। ৩৬ দলের লিগ পর্ব। প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ২৪টি দল যাবে নকআউট পর্বে। যাদের প্রথম আটটি সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম, এই ১৬ দলের আটটি প্লে-অফ শেষে যোগ দেবে শেষ ষোলোতে। তবে ছয়টি করে ম্যাচ শেষ হওয়ার পরও এখন পর্যন্ত কোনো দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিতে পারেনি। তবে এ পর্যন্ত দুটি দলের অন্তত সেরা ২৪-এ থেকে প্লে-অফ খেলা নিশ্চিত হয়েছে। প্রথম দলটি লিভারপুল। ইংলিশ ক্লাবটি টানা পাঁচ ম্যাচ জিতেই আগের গেম উইকে নিশ্চিত করে ফেলে প্লে-অফে খেলা। কাল রাতে রোমাঞ্চকর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে…

Read More

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত! হ্যাঁ, ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজকের ভোটাভুটিতে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতা’তেই নির্বাচিত হয়েছে সৌদি আরব। ভোট যে হয়নি তা নয়। গতকাল ভার্চ্যুয়াল ফিফা কংগ্রেসে আয়োজক চূড়ান্ত করতে সদস্য দেশগুলোকে ভোট দিতে বলেছিল ফিফা। সেই ভোটে একটাই প্রার্থী, সৌদি আরব। ফিফার পক্ষ থেকে নামটি বলার পর সদস্যরা শুধু হাত তালি দিয়ে সমর্থন জানিয়েছেন। এই সমর্থনই ভোট। তবে সৌদি আরবের বিশ্বকাপ আয়োজক স্বত্ব পাওয়াকে ভালো মনে করছে না মানবাধিকার সংস্থাগুলো। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ২১টি মানবাধিকার সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়, ‘অধিবাসী, অভিবাসী কর্মী ও দর্শনার্থী সমর্থকদের জন্য সুপরিচিত ও গুরুতর ঝুঁকি থাকা সত্ত্বেও সৌদি আরবকে টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব…

Read More

যুদ্ধবিরতি চুক্তির অধীনে লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। সেখানে লেবাননের সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। গতকাল বুধবার ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। সেন্টকম এক বিবৃতিতে বলেছে, সেন্টকমের নেতা জেনারেল এরিক কুরিলা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আল-খিয়াম শহর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিস্থাপনের সময় বাস্তবায়ন ও পর্যবেক্ষণ সদর দপ্তরে উপস্থিত ছিলেন। কুরিলার উদ্ধৃতি দিয়ে সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, শত্রুতার স্থায়ী অবসান নিশ্চিতে এটি প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংঘাত বন্ধে এটি ভিত্তি হিসেবে কাজ করবে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, ‘যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নে দক্ষিণাঞ্চলে সেনা মোতায়েনের প্রক্রিয়া শক্তিশালী করার ক্ষেত্রে আজ…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কয়েকটি অ্যাপে গতকাল বুধবার বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। তবে ইতিমধ্যে সচল হয়েছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ এখনো এ অ্যাপ পুরোপুরি সচল হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি। গতকাল বিশ্বজুড়েই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মতো অ্যাপগুলোয় প্রবেশের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েন গ্রাহকেরা। এ সময় তাঁরা অ্যাপগুলোয় নতুন কোনো পোস্ট দেখতে পারছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মেটা বলেছে, ‘আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ! আমরা সমস্যার ৯৯ শতাংশ কাটিয়ে ওঠার পথে রয়েছি; শুধু শেষ কিছু পরীক্ষা করছি। বিভ্রাটের কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’ হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কর্তৃপক্ষও এক্সে সমস্যা…

Read More

সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বাশার আল-আসাদের পতনের পর এখন পর্যন্ত তারা সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, ইসরায়েল সবশেষ লাতাকিয়া ও তারতাসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তারতাসে অস্ত্রের একাধিক গুদামে হামলা হয়েছে। এর মধ্যে উৎক্ষেপণের জন্য রাখা ক্ষেপণাস্ত্র ছিল। হামলায় বিস্ফোরণ ঘটে। এ ছাড়া তারতাসে আকাশ প্রতিরক্ষা স্থাপনা ও রাডার–ব্যবস্থায় হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার অন্যত্রও হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে লাতাকিয়ার রাডার স্থাপনা, দেইর আজোরের সেনাক্যাম্প ও সামরিক বিমানবন্দর। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র ১২ দিনের ঝটিকা আক্রমণে গত…

Read More

নিজের সাবেক গোয়েন্দাপ্রধান রিচার্ড গ্রেনেলকে ইরানের বিশেষ দূত করার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে জানেন, এমন দুজনের বরাত দিয়ে রয়টার্স এ খবর প্রকাশ করেছে। তবে তাঁরা তাঁদের নাম প্রকাশ না করতে বলেছেন। তাঁদের একজন বলেন, ‘তিনি নিশ্চিতভাবেই দৌড়ে আছেন।’ ট্রাম্প এখনো কাকে ইরানের রাষ্ট্রদূত করবেন এবং ইরান বিষয়ে তাঁর নীতি কী হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি। গ্রেনেলেকে বেছে নেওয়ার বিষয়ে জানতে রয়টার্স থেকে ট্রাম্পশিবির এবং গ্রেনেলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো পক্ষ থেকেই সাড়া মেলেনি। ইরান বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী হতে চলেছে, তা নিয়ে এখনো কোনো খবরও প্রকাশ পায়নি। তবে সেখানে…

Read More

সিরিয়ায় স্বৈরাচার বাশার আল-আসাদ সরকারের সময় কারাবন্দীদের নির্যাতন ও হত্যায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা ও তাঁদের ক্ষমা না করার হুঁশিয়ারি দিয়েছেন আবু মোহাম্মদ আল–জুলানি (আল–শারা)। এদিকে ক্ষমতাচ্যুত সরকারের যেসব কর্মকর্তা বিদেশে পালিয়েছেন, তাঁদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদকে হটাতে নেতৃত্ব দেওয়া এ বিদ্রোহী নেতা। হায়াত তাহরির আল–শাম (এইচটিএস) নেতা আহমেদ আল–শারা গতকাল বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানান। আসাদ সরকারের সময় বন্দী নির্যাতনে জড়িতদের ক্ষমা করার প্রশ্নই আসে না উল্লেখ করে বিবৃতিতে আল–শারা বলেন, ‘আমরা সিরিয়ায় তাঁদের (সাবেক কর্মকর্তাদের) খুঁজে বের করব। যাঁরা বিদেশে পালিয়েছেন, তাঁদের ফেরত…

Read More

বিশ্বমানের সুযোগ-সুবিধাসম্পন্ন পাঠাগার (লাইব্রেরি) এবং শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগ সৃষ্টিসহ ১২ দফা দাবি পেশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকেলে উপাচার্য মোহাম্মদ ইসমাঈলের কাছে এসব দাবি পেশ করা হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে এসব দাবি পেশ করেন আইন বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান। তিনি বলেন, দাবিগুলো প্রদানের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বিদেশে অবস্থানরত নোবিপ্রবিয়ান এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ফ্যাকাল্টির কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপাচার্য মুহাম্মদ ইসমাঈল প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা রয়েছে। এরই মধ্যে বেশ কিছু দাবি বাস্তবায়নে তারা কাজ শুরু করেছেন। লাইব্রেরি ভবনে স্টেশনারি, ফটোকপি এবং প্রিন্টের জন্য…

Read More

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে একই পরিবারের তিনজনসহ চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের সুকানী সীমান্তের ৭৪০ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব–পিলার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় গতকাল রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন সুকানী বিওপির কমান্ডার নায়েব সুবেদার দিলীপ কুমার বাদী হয়ে নয়জনের নামে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ও সহায়তার অভিযোগ আনা হয়েছে। এর আগে মোট পাঁচজনকে আটক করা হয়। একজন কিশোরী (অপ্রাপ্তবয়স্ক) হওয়ায় তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। অন্য চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর…

Read More

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে পুড়াখালী গ্রামের নন্দীর বটতলা এলাকায় শংকরপাশা-বর্ণি সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। নিহত দুজন হলেন অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের ইসমাইল হোসেন (৩২) ও মহাসিন মল্লিক (৪০)। ইসমাইল ব্যবসায়ী। উপজেলার পুড়াখালী গ্রামের ফকিরবাগান মোড় এলাকায় তাঁর রড, সিমেন্ট ও স্যানিটারি পণ্যের দোকান আছে। সেখানে কর্মচারী হিসেবে কাজ করতেন মহাসিন। ইসমাইলের চাচা আতিয়ার রহমান বিশ্বাস বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করে মহাসিনকে নিয়ে বাড়ি ফিরছিলেন ইসমাইল। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মহাসিন আর পেছনে ছিলেন ইসমাইল। নড়াইলগামী একটি ট্রাক সামনের দিক থেকে তাঁদের বহনকারী…

Read More