Author: News Desk

উদ্যোক্তাদের সমৃদ্ধি ও উন্নয়নে কাজ করা ই-ক্লাব ওমেন্স ফোরামের উদ্যোগে গতকাল ধানমন্ডির ডব্লিউভিএ অডিটোরিয়ামে “মহান বিজয় দিবস উদযাপন ও ওয়ানডিস পার্টি” অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত পরিবেশন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। ই-ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান কামরুল হাসান। এছাড়াও ক্লাবের ফাউন্ডার মেম্বার, জেনারেল মেম্বার এবং আমন্ত্রিত অতিথিরা উক্ত আয়োজনে অংশ নেন। ওমেন্স ফোরামের সদস্যরা, যাদের মধ্যে রাবেয়া খাতুন লাকী, অবনী আহমেদ, ইশরাত জাহান, নুসরাত রুবাইয়া, সুমাইয়া হক এবং মুন্নি উল্লেখযোগ্য, তাদের কর্মকাণ্ড ও অর্জন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে নতুন উদ্যোক্তারা ই-ক্লাবের কার্যক্রম…

Read More

আজকের বিশ্বের বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, বৈষম্য, মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচারের অভাব। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরির জন্য ডেভেলপমেন্ট স্টাডিজ হতে পারে সঠিক পছন্দ।ডেভেলপমেন্ট স্টাডিজ একটি মাল্টিডিসিপ্লিনারি ক্ষেত্র। এটি সমাজ, অর্থনীতি, রাজনীতি, পরিবেশ, সংস্কৃতি এবং প্রকল্প ব্যবস্থাপনার মতো বিভিন্ন দিকের সমন্বয় ঘটায়। এই বিষয়ে পড়াশোনা আপনাকে একটি সুদৃঢ় বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি দিবে, যা উন্নয়নমূলক কাজগুলোর জন্য অপরিহার্য। আপনি এই বিষয়ে শিক্ষা গ্রহণ করে শিখতে পারবেন কীভাবে বিশ্বব্যাপী বিভিন্ন উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় এবং একটি টেকসই, ন্যায়সংগত এবং সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া গড়ে তোলা যায়। বিশ্বের পরিবর্তনে ডেভেলপমেন্ট স্টাডিজের ভূমিকা ডেভেলপমেন্ট স্টাডিজের মাধ্যমে আপনি শুধু একটি উচ্চশিক্ষা অর্জন…

Read More

গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। স্যাটেলাইট ফি বকেয়া থাকার কারণে সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। আজ বুধবার বিকেলে খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির। আহমেদুল কবির বলেন, ‘আমরা চ্যানেলটির কাছে অনেক টাকা পাই। চুক্তি অনুযায়ী আমাদের কাছ থেকে যে সময়টা পর্যন্ত সুবিধা পাওয়ার কথা ছিল, তা বারবার অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি। আমরা গানবাংলা কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েছি। চিঠি দিয়েছি। দেখা যাচ্ছে, হঠাৎ হঠাৎ অল্প কিছু পরিশোধ করে। এভাবে তো আর হয় না। তাই আমরা আপাতত সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। তারা যদি বকেয়া পরিশোধ করে তাহলে আমরা পুনরায়…

Read More

কলকাতার একটি মঞ্চে তখন গান গাইছিলেন পশ্চিমবঙ্গের গায়িকা ইমন চক্রবর্তী। এমন সময় দর্শকের আসন থেকে গায়িকার কণ্ঠে বাংলা গান শুনতে অস্বীকৃতি জানানো হয়। চিৎকার করে এক যুবক বলে ওঠেন, ‘হিন্দি গানা গাইয়ে, নাচেঙ্গে’। এতে মোটেও অবাক হননি ইমন চক্রবর্তী। দৃঢ় কণ্ঠে করলেন প্রতিবাদ। ভারতের বাংলা গানের এই গায়িকার প্রতিবাদের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনের কেউ কেউ আবার ইমনের এই প্রতিবাদের সমর্থন জানিয়েছেন। মঞ্চে গান গাওয়ার সময় হিন্দি গানই গাওয়ার অনুরোধ আসে। কোনো কোনো শিল্পীকে সেসব অনুরোধ রক্ষা করতেও দেখা যায়। কেউ আবার স্টেজে হিন্দি গান গাওয়ার সেসব ভিডিও চিত্র নিজেদের ফেসবুকে পোস্টও করেন। আবার কোনো শিল্পী…

Read More

ইউটিউবে চার সপ্তাহে নাটকটির ভিউ হয়েছে ৬৫ লাখ। ফেসবুকের রিল ও স্টোরিতেও ঘুরছে নাটকটির নানা দৃশ্য। কী আছে এই নাটকে, কেন মজলেন দর্শক? গল্পটা শুভ আর চুমকির। চুমকি পড়ালেখায় ভালো। এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ–৫ তাঁর। বাবার ইচ্ছা ছিল তিনি বুয়েটে পড়বেন; কিন্তু বুয়েটে সুযোগ হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পান না চুমকি। খারাপ লাগলেও বাবা হতাশ হন না, আশা হারান না। বলেন, ‘আমার অর্ধেক সম্পত্তি বিক্রি করে তোকে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করব।’ কারও কারও ক্ষেত্রে পড়ালেখায় ভালো ফল করতে না পারলে পরিবার হতাশ হয়ে পড়ে। শিক্ষার্থীদের কেউ কেউ নিজের ক্ষতিও করে ফেলে। পত্রপত্রিকায় হরহামেশাই এ খবর দেখা…

Read More

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল বুধবার ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় ছবিটি উপভোগ করেছেন দুই তরুণ উপদেষ্টা। ২০০৭ সালে ধারাবাহিক নাটক ‘৪২০’ নির্মাণ করে খ্যাতি পেয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ১৭ বছর পর ‘৮৪০’ নিয়ে এলেন তিনি। ছবিটি ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এর আগে গতকাল সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে। ছবিটি দেখার আগে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন দুই উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নাহিদ ইসলাম…

Read More

একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ারকে তাঁর বাবা সৈয়দ বজলুর রহমানের কবরে সমাহিত করা হবে। কাল শুক্রবার বাদ জুমা যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে বনানীতে বাবার কবরে সমাহিত করা হবে, প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পীর স্বামী সারোয়ার আলম। সারোয়ার আলম বলেন, ‘আমার এবং পাপিয়ার পরিবারের অনেককে বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। তাই আমাদের পারিবারিক সিদ্ধান্তে পাপিয়াকে বনানী কবরস্থানে তার বাবার কবরে সমাহিত করা হবে। আজ বৃহস্পতিবার সকাল আটটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার আগে কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। আজ…

Read More

অবশেষে লেখা থেকে ভিডিও (টেক্সট টু ভিডিও) তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ‘সোরা’ উন্মোচন করেছে ওপেনএআই। গত সোমবার প্রতিষ্ঠানটি তাদের নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল বাজারে ছাড়ে। ১২ দিনের বিশেষ পণ্য প্রকাশ কার্যক্রম ‘শিপ-ম্যাস’–এর অংশ হিসেবে চালু হওয়া এই মডেল বর্তমানে সোরা ডট কম ঠিকানার ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের চ্যাটজিপিটির গ্রাহকেরা পাচ্ছেন। সোরার নতুন সংস্করণ সোরা টার্বো মডেলটি টেক্সট থেকে ভিডিও তৈরি, ছবি অ্যানিমেশন এবং ভিডিও রিমিক্স করার মতো উন্নত সুবিধা নিয়ে এসেছে। চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারীরা মাসে ৫০টি ‘প্রায়োরিটি ভিডিও’ তৈরি করতে পারবেন। এসব ভিডিও সর্বোচ্চ ৭২০ পিক্সেল রেজল্যুশন ও ৫ সেকেন্ড দৈর্ঘ্যের হবে। অন্যদিকে, সম্প্রতি চালু হওয়া চ্যাটজিপিটি…

Read More

রাজধানীর গুলশানের একটি হোটেলে গত শনিবার ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে সাইবার নিরাপত্তা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকিং, অর্থনীতি, স্বাস্থ্যসেবা, সরকারি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ডিজিটাল পরিবেশকে সুরক্ষিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। এই সেমিনারের পৃষ্ঠপোষক ছিল প্রযুক্তিপ্রতিষ্ঠান এফএসএন সলিউশন লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এফএসএন সলিউশন। সেমিনারের প্রধান বক্তা এফএসএন সলিউশন লিমিটেডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অভিরূপ গুহ বলেন, একটি শক্তিশালী সাইবার নিরাপত্তাকাঠামো প্রয়োগ করা এখন অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেছেন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করা একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবদান বজায় রাখবে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক…

Read More

স্মার্টফোনের নকশায় দিন দিন অভিনবত্ব ও নান্দনিকতা বাড়ছে। ২০২৪ সালে বাজারে আসা দামি ‘ফ্ল্যাগশিপ’ স্মার্টফোনে ব্যবহৃত অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম ও স্টেইনলেস স্টিলের মতো উপকরণের ব্যবহার ফোনকে আরও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি নান্দনিকতাও বাড়িয়েছে। এসব উপকরণ ব্যবহারে ফোনের দামও বেড়ে যায়। তবে প্রশ্ন হলো, এত উন্নত উপকরণ ও নিখুঁত নকশার পরও কেন ব্যবহারকারীদের ফোন সুরক্ষায় ভারী কভার ব্যবহার করতে হয়? সামান্য দুর্ঘটনায় ক্ষতি হওয়ার আশঙ্কায় ব্যবহারকারীরা এক হাজার ডলারের বেশি দামের স্মার্টফোনেও কেস বা খাপ ব্যবহার করেন। কিন্তু এসব খাপ প্রকারান্তরে ফোনের আসল সৌন্দর্য ঢেকে দেয়। ফলে ফোন নির্মাতাদের দীর্ঘ গবেষণা ও উন্নত নকশার কাজ কার্যত অদৃশ্য হয়ে যায়। স্মার্টফোন নকশার এই…

Read More