Author: News Desk

বার্লিন চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘বাক্সবন্দী’। এই চলচ্চিত্রের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন গল্লি বয়খ্যাত বাংলাদেশের তবীব মাহমুদ ও রানা মৃধা। ‘শুধু টাকার জন্য’ শিরোনামের গানটির কথা-সুর তবীব মাহমুদের এবং সংগীতায়োজন শুভ্র রাহার। বার্লিন চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ছবির তালিকা প্রকাশ করেছে। এতে বার্লিনাল পারস্পেকটিভ বিভাগে রয়েছে ‘শ্যাডো বক্স’ (‘বাক্সবন্দী’) ছবির নাম। এ বিভাগে মোট ১৩টি সিনেমা জায়গা করে নিয়েছে। বিশ্বের নানা প্রান্তের নবীন নির্মাতাদের ছবি মনোনীত হয় বার্লিনাল পারস্পেকটিভ বিভাগে। আজ সন্ধ্যায় খবরটি জানতে পেরে ভীষণ আনন্দিত তবীব মাহমুদ। প্রথম আলোকে তিনি বলেন,‘আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। সত্যিই ভীষণ ভালো লাগছে। আমি আনন্দিত।…

Read More

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাঁকে মঞ্চে দেখা যায়নি। একসময় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়লে একপর্যায়ে অডিও বার্তা দিতে বাধ্য হন বরেণ্য এই শিল্পী। গতকাল দুপুরে সাবিনা ইয়াসমীন জানান, গত বছরের ৭ ফেব্রুয়ারি তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে চার মাসে ৩০টি রেডিওথেরাপি নিয়েছেন। কেবল কাছের মানুষেরাই শুধু জানতেন এসব তথ্য। সাবিনার ভাষায়, ‘এটা ছিল কঠিন এক যুদ্ধ। তবে মনোবল ছিল শক্ত।’ চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন সাবিনা। ফলোআপ করাতে এরপরও একাধিকবার সিঙ্গাপুর যেতে হয়েছে। আপাতত যাওয়ার আর দরকার পড়ছে না, জানালেন তিনি।…

Read More

গত বছরের ৫ আগস্টের পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিকশন ‘দ্য চেয়ার’। শেখ হাসিনার সরকার পতনের পর গণভবনের চেয়ার, টেবিল, ফ্রিজসহ অনেক কিছুই নিয়ে যায় সাধারণ মানুষ। সেভাবেই গণভবনের একটি চেয়ার পৌঁছায় একটি বাসায়। পরে ঢাকা থেকে যাবে গ্রামে। সেসব ঘটনা উঠে আসবে ওয়েব ফিকশনে। ক্ষমতার অপব্যবহারকে কেন্দ্র করেই এই ওয়েব ফিকশন, জানালেন পরিচালক মাজিদুল ইসলাম। তিনি বলেন, ‘একটি চেয়ার সাধারণ মানুষকেই বদলে দেয়। এই চেয়ারকে ব্যবহার করে মানুষ কীভাবে ক্ষমতা ব্যবহার করে, সে গল্প আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে একটি বার্তা দেওয়া হয়েছে, চেয়ার কখনোই স্থায়ী নয়। মানুষের পাশে থাকাটাই দিন শেষে দেশের জন্য প্রয়োজন। ওয়েব…

Read More

মধ্যবিত্তরা সরু চাল খেতে অভ্যস্ত। মিনিকেট ও নাজিরশাইল সরু চালের মধ্যে দুটি জনপ্রিয় নাম। রাজধানীর বাজার থেকে এই দুই চাল কিনতে প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। বেশি কিনলে দু-এক টাকা কম পাওয়া যায়। সরু চালের দাম গত এক মাসে কেজিতে ৫ থেকে ৮ টাকা বেড়েছে। এভাবে ধাপে ধাপে সরু চালের দাম বাড়ছে ২০২০ সাল থেকেই। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, ২০২০ সালের ১ জানুয়ারি এক কেজি সরু চালের সর্বনিম্ন দাম ছিল ৪৫ টাকা, যা এখন ৭০ টাকা। সর্বোচ্চ দর ছিল ৬০ টাকা, যা এখন ৮৪ টাকা। বাজার ঘুরে দেখা গেছে, রশিদ, ডায়মন্ড, সাগর,…

Read More

সোমবার শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ২৬টি নির্বাহী আদেশে সই করেছেন। যদিও বাণিজ্যসংক্রান্ত যেসব বিষয়ে তিনি নির্বাহী আদেশ দেবেন বলে অঙ্গীকার করেছিলেন, সেসব বিষয়ে তিনি এখনো হাত দেননি। এর অর্থ এই নয়, ট্রাম্প বিষয়গুলো ভুলে গেছেন। প্রথম দিনই তিনি বলেছেন, কানাডার পণ্যে শুল্ক আরোপের নির্বাহী আদেশে হয়তো ১ ফেব্রুয়ারিতেই সই করবেন। এরপর তিনি জানিয়ে দিয়েছেন, চীনের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করার বিষয়টি তিনি বিবেচনা করছেন এবং সেটাও আগামী ১ ফেব্রুয়ারি তিনি সই করতে পারেন। খবর বিবিসির। কানাডা ও মেক্সিকোতে ব্যথানাশক ওষুধ ফেনটানিল পাঠাবে যুক্তরাষ্ট্র। এই আলোচনার সূত্রেই ট্রাম্প মেক্সিকো ও কানাডার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এই…

Read More

দেশে মোটরসাইকেলের দাম বাড়ছে। বিপরীতে বিক্রি কমছে। বিদায়ী ২০২৪ সালে মোট মোটরসাইকেল বিক্রি হয়েছে কমবেশি ৩ লাখ ৯০ হাজার, যা ২০১৭ সালের পর সর্বনিম্ন। উৎপাদনকারীরা বলছেন, মোটরসাইকেল বিক্রি কমে যাওয়ার বড় কারণ এর মূল্যবৃদ্ধি। পাশাপাশি দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতাও মোটরসাইকেলের বাজারে প্রভাব ফেলেছে। বিক্রেতারা আরও জানান, সরকার গত ৯ জানুয়ারি মোটরসাইকেল উৎপাদনকারীদের করপোরেট কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করেছে। মার্কিন ডলারের দামও অনেক বেড়েছে। ফলে আগামী দিনগুলোতে নতুন চালানে আসা মোটরসাইকেলের দাম আরও বেশি পড়তে পারে। জানতে চাইলে জাপানের হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ হোন্ডা লিমিটেডের (বিএইচএল) প্রধান বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ আশেকুর রহমান প্রথম…

Read More

সঞ্চয়পত্রের পর এবার প্রবাসী বাংলাদেশিদের জন্য সঞ্চয় বন্ডের মুনাফার হারও বাড়ছে। এ দফায় বাড়ছে তিন ধরনের বন্ডের মুনাফা। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন এ বন্ডগুলো হচ্ছে ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সম্প্রতি তিন বন্ডের মুনাফার হার বৃদ্ধিবিষয়ক প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে উপস্থাপন করেছে। অনুমোদন পাওয়ার পর আইআরডি এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করবে। আইআরডি সচিব মো. আবদুর রহমান খান বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে, তিন ধরনের বন্ডের মুনাফাও পুনর্নির্ধারণ করা দরকার।’ মুনাফা কত শতাংশ বাড়তে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই তা বলা যাচ্ছে না। মেয়াদান্তে…

Read More

ডাচ্‌–বাংলা ব্যাংকের পঞ্চম সাব–অর্ডিনেটেড বন্ড ছাড়ার বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আন্তর্জাতিক নীতিমালা ব্যাসেল-৩ অনুসারে, মূলধন বৃদ্ধিতে এই বন্ড ছাড়বে ডাচ্‌–বাংলা ব্যাংক। এর আগে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর এই বন্ড ছাড়ার বিষয়টি প্রথম জানায় ডাচ্‌–বাংলা ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্যানুসারে, ১ কোটি টাকা মূল্যের মোট ১ হাজার ২০০টি বন্ড ছাড়বে ডাচ্‌–বাংলা ব্যাংক। এই বন্ড আন সিকিউরড, নন-কনভার্টেবল ও রিডিমেবল। সাব–অর্ডিনেটেড বন্ডের বৈশিষ্ট্য হলো এই বন্ডের ঋণ পরিশোধ অন্যান্য বন্ডের তুলনায় কম অগ্রাধিকার পাবে। ধরা যাক, কোনো কোম্পানি আর্থিকভাবে বিপদে পড়েছে এবং সেই সময় তাদের ঋণ পরিশোধ করতে হবে, এই বাস্তবতায় সাব–অর্ডিনেটেড বন্ডধারীদের ঋণ পরিশোধ করা…

Read More

কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়ায় কয়েক দশক আগেও অন্তত ১ হাজার ২০০ একর প্যারাবন (ম্যানগ্রোভ) ছিল। ১০০ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপের সুরক্ষাপ্রাচীর হিসেবে গড়ে তোলা হয়েছিল প্যারাবনকে। কিন্তু গত তিন দশকে ছিন্নভিন্ন হয়ে পড়েছে দ্বীপের সুরক্ষাপ্রাচীর। এই সময়ে ৯০০ একর প্যারাবন ধ্বংস হয়েছে লবণ মাঠ তৈরির জন্য। টিকে থাকা বাকি ৩০০ একর প্যারাবনও হুমকিতে পড়েছে আগ্রাসী লবণ চাষের কারণে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, দ্বীপের লেমশীখালী জেটিঘাট ও দরবার ঘাটে একাধিক খননযন্ত্র দিয়ে লবণ মাঠ তৈরি করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবেশবাদী সংগঠনের নেতারা বলেন, আগে উপকূলের সরকারি খাসজমি দখল করে আওয়ামী লীগ নেতারা লবণ মাঠ করেছেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ…

Read More

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন গতকাল মঙ্গলবার সুইস শহর দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত হিউসগেন প্রধান উপদেষ্টাকে চলতি বছরের ফেব্রুয়ারিতে জার্মান শহর মিউনিখে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। বৈঠকে তাঁরা জুলাই গণ-অভ্যুত্থান, প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও অনলাইনে ভুল তথ্য প্রচার নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত হিউসগেন বলেন, ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো বাংলাদেশ সম্পর্কে ভুয়া খবর ও ভুল তথ্য ছড়ানোর জন্য ব্যবহার করা হয়। রাষ্ট্রদূত হিউসগেন পরামর্শ দেন, বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুকরণ করে একটি আইন প্রণয়ন করতে পারে, যাতে বিষয়বস্তু যাচাই…

Read More