- সাজেকে চলমান অবরোধের মুখে এবার ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ডাক
- দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের ওপর ইরানের নীতি নির্ভর করে না: উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিভাবাদি
- ম্যাচ চলাকালে সংঘর্ষের পর হাসপাতালে মৃত্যু স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের
- ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল
- ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে (P2P) লেনদেন চালু
- ক্লডের সঙ্গে বারবার অপেশাদার আচরণ করলে বন্ধ হবে অ্যাকাউন্ট
- জাপানের টোকিও বৈঠকে ‘বিগ-বি’ নিয়ে কোনো তৃতীয় দেশ স্থান পায়নি! স্পষ্ট জানাল ঢাকা
Author: News Desk
পৃথিবীর আর কোনো দেশের কোনো বিশ্ববিদ্যালয় একটি জাতির উত্তরণ ও জাতিরাষ্ট্র গঠনে এমন ভূমিকা রাখতে পারেনি, যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রেখেছে বাঙালি জাতি ও বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু মনে রাখতে হবে এটি একটি বিশ্ববিদ্যালয়। তাই এখানে শিক্ষা ও গবেষণায় জোর দিতে হবে। এ জন্য অর্থ ও অবকাঠামোসহ পর্যাপ্ত সুযোগ-সুবিধা বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধ করতে হবে। আর শিক্ষার্থীদের জন্য নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন করতে হবে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কার: বিজ্ঞান শিক্ষার্থী-শিক্ষকের ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা উঠে আসে। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়…
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ম্যাডিসন কাউন্টিতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলের সাবেক এক প্রার্থীকে ব্যালট চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজ্যটির পুলিশ এ তথ্য জানায়। অভিযুক্তের নাম ল্যারি স্যাভেজ (৫১)। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ বলেছে, গত ৩ অক্টোবর ভোট দেওয়ার ৪টি যন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চলছিল। এ সময় পরীক্ষার জন্য আনা ১৩৬ প্রার্থীর ব্যালট থেকে ২টি ব্যালট নিখোঁজ হয়ে যায়। পুলিশ বলেছে, নজরদারির কাজে ব্যবহৃত ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ব্যালট পরীক্ষার বৈধতা–সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর ল্যারি স্যাভেজ ব্যালট দুটি ভাঁজ করে প্যান্টের পকেটে ঢোকাচ্ছেন। পরে স্যাভেজের বিরুদ্ধে একটি তল্লাশি পরোয়ানা জারি করা হয় এবং তাঁর ভবনে তল্লাশি চালানো হয়।…
মাগুরা–১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবাকে কেন হত্যা মামলায় আসামি করা হয়নি—এই প্রশ্ন তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। আজ বুধবার বেলা ১১টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার সময় এই প্রশ্ন করেন তিনি। নাছির উদ্দিন বলেন, ‘৪ আগস্ট মাগুরা শহরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নির্বিচার চালানো গুলিতে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (রাব্বী) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন নিহত হন। আমরা গণমাধ্যমে দেখেছি এবং ওই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও সুশীল সমাজের লোকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ওই দিন ঘটনার নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম…
মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ গ্রেপ্তার হওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দমিছিল করেছে বিএনপি। আজ বুধবার দুপুরে শ্রীমঙ্গল বিএনপি নেতা পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরীর অনুসারীরা পৃথক দুটি আনন্দমিছিল বের করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা আবদুস শহীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আনন্দমিছিল শেষে বিএনপি নেতারা বলেন, সাবেক কৃষিমন্ত্রী বিনা ভোটের এমপি হয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর অনেক অত্যাচার, মামলা-হামলা করিয়েছেন। অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন। গতকাল তিনি যখন গ্রেপ্তার হন, তখন নগদ টাকাসহ প্রায় ২০ কোটি টাকা মূল্যের সোনা ও বিদেশি মুদ্রা তাঁর কাছে পাওয়া গেছে। সরকারের কাছে দাবি…
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে এই সংস্করণ থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তাঝুঁকির কারণে শেষ পর্যন্ত দেশেই আসা হয়নি তাঁর। বিষয়টিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যর্থতা হিসেবে দেখছেন অনেকেই। যদিও বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টিকে সেভাবে দেখছেন না। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোর্ড সভার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফারুক আহমেদ বলেছেন, ‘যেটা বললেন যে শেষ টেস্ট খেলতে (ফিরতে পারেনি)…একেবারেই আমরা কোনোভাবে জড়িত নই এ ব্যাপারটায়। এটা হলো আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও সাকিব আল হাসান (তাদের ব্যাপার)…। এখানে আমাদের পুরোপুরি অক্সিলারি একটা পার্ট নেওয়ার কথা ছিল। ব্যক্তিগতভাবে সাকিবকে দেশের মাটিতে অবসর নেওয়ার সুযোগ করে দেওয়ার সব ধরনের…
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম প্রকাশ্যে এসেছে। গত সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির’ নামের পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানা যায়। এরপর তাঁরা ক্যাম্পাসে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ও করেছেন। ওই পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইবি সভাপতি এইচ এম আবু মুসার সভাপতিত্বে ও সেক্রেটারি মু. মাহমুদুল হাসানের সঞ্চালনায় ওই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আলী আজম…
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করা শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তাঁরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁরা শিক্ষা ভবনের কাছাকাছি পৌঁছালে পুলিশের একটি দল জলকামান থেকে তাঁদের ওপর পানি ছিটিয়ে দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবির পরিপ্রেক্ষিতে ২৪ অক্টোবর চাকরিপ্রার্থীদের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর করে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায়…
প্রায় ৬ ঘণ্টা পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা। এরপর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। নগরের গুরুত্বপূর্ণ এই মোড়টি দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখায় এর প্রভাব পড়ে অন্যান্য সড়কে ও অলিগলিতে। এর ফলে দিনভর তীব্র যানজটে মানুষজনকে চরম ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘ সময় যানবাহনে থাকতে না পেরে অনেকেই হেঁটে গন্তব্যস্থলের দিকে রওনা হন। পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে বেশ কয়েক দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ তাঁরা বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। গতকালও তাঁরা একই স্থানে এ…
আসন্ন ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক দেশ মিশর। আজ বুধবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি অধ্যাপক ইউনূসের কাছে সেদেশের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন। রাষ্ট্রদূত ফাহমি জানান, অন্তত পাঁচটি দেশে—তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও নাইজেরিয়ার সরকার প্রধানরা আগামী ১৬ থেকে ১৯ ডিসেম্বর কায়রোতে অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থনের উপায় নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রদূত আরও জানান, জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর প্রচেষ্টায় মিশর সরকার বাংলাদেশের…
উপকরণ ১ চা চামচ চা পাতি পরিমানমত চিনি পরিমানমত বিট লবন ১ টেবিল চামচ তেতুল কাথ পরিমানমত ধনিয়া পাতা কুচি পরিমানমত কাচা মরিচ কুচি প্রস্তুত-প্রনালী: ১প্রথমে একটি পাত্রে পানি নিয়ে ফুটিয়ে নিন। এবার একে একে চা পাতি, চিনি, বিট লবন, তেতুল দিয়ে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিন। ২এবার ছাকনির সাহায্য ছেকে চায়ের কাপে ঢেলে নিন। ৩এর মধ্যে কাচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ও চাইলে লেবুর স্লাইস দিয়ে গরম গরম পরিবেশন করুন।
