- সাজেকে চলমান অবরোধের মুখে এবার ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ডাক
- দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের ওপর ইরানের নীতি নির্ভর করে না: উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিভাবাদি
- ম্যাচ চলাকালে সংঘর্ষের পর হাসপাতালে মৃত্যু স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের
- ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল
- ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে (P2P) লেনদেন চালু
- ক্লডের সঙ্গে বারবার অপেশাদার আচরণ করলে বন্ধ হবে অ্যাকাউন্ট
- জাপানের টোকিও বৈঠকে ‘বিগ-বি’ নিয়ে কোনো তৃতীয় দেশ স্থান পায়নি! স্পষ্ট জানাল ঢাকা
Author: News Desk
সাড়ে ষোলো ধরন: সিরিজ স্ট্রিমিং: হইচই দিনক্ষণ: চলমান ছয় পর্বের চেম্বার ড্রামা সিরিজটি মুক্তি পেয়েছে গত বুধবার। একটি হোটেলের রহস্যময় কক্ষ নিয়ে সিরিজের গল্প। শহরের আলোচিত এক মামলার রায় ঘোষণার আগের দিন সেই কক্ষেই খুন হন এক নারী। আলোচিত মামলাটির সঙ্গে এই খুনের সম্পর্ক কী? এমন অনেক অজানা প্রশ্নের উত্তর দেখা যাবে এই চেম্বার ড্রামা সিরিজে। তারকাবহুল সিরিজটিতে অভিনয় করেছেন আফরান নিশো, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, তাবাসসুম বর্ণ। সিরিজটির পরিচালক ইয়াসির আল হক। এপি ধিলোন: ফাস্ট অব আ কাইন্ড ধরন: তথ্যচিত্র স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও দিনক্ষণ: চলমান পাঞ্জাবি র্যাপার এপি ধিলোনকে নিয়ে চার পর্বের তথ্যচিত্র সিরিজ। এতে গায়ক বলেছেন…
দক্ষিণের জনপ্রিয় তারকা দুলকার সালমান। ‘চার্লি’, ‘সীতা রাম’খ্যাত এই তারকা ভারত ছাড়িয়ে প্রশংসিত বাংলাদেশেও। দেশেও রয়েছে তাঁর অনেক ভক্ত। তাঁকে নিয়ে রয়েছে একাধিক ফেসবুক গ্রুপ। মজার ব্যাপারে হচ্ছে, জনপ্রিয় নায়ক ফেসবুক পেজের অনুসারীতে বিদ্যা সিনহা মিম, সাফা কবিরদের চেয়ে এগিয়ে থাকলেও ঢালিউড চিত্রনায়ক শাকিব খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণদের চেয়ে পিছিয়ে রয়েছেন। ২০১৬ সাল থেকে ফেসবুক ব্যবহার শুরু করেন দুলকাল সালমান। কিন্তু বলিউডের তারকাদের সিনেমা দিয়ে টেক্কা দিলেও ফেসবুক অনুসারীতে পিছিয়ে এই তারকা। তাঁর ফেসবুক অনুসারী মাত্র ৬৭ লাখ; যা বাংলাদেশের অনেক তারকার চেয়ে কম। এর কারণ হিসেবে এই অভিনেতা এর আগে গণমাধ্যমে জানিয়েছিলেন, তিনি দুই বছর আগেও ফেসবুকে তেমন…
গুগলের কুইক শেয়ার অ্যাপ ব্যবহার করে তারের সংযোগ ছাড়াই কম্পিউটার থেকে ফোনে ফাইল স্থানান্তর করা যায়। তাই অনেকেই নিয়মিত অ্যাপটির মাধ্যমে কম্পিউটার থেকে ফোনে তথ্য পাঠিয়ে থাকেন। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেলেও অ্যাপটির উইন্ডোজ সংস্করণে বেশ কয়েকটি ত্রুটি ছিল। বিষয়টি জানতে পেরে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য কুইক শেয়ার অ্যাপের ভি ১.০.২০০২.২ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। গুগলের তথ্যমতে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উপযোগী কুইক শেয়ার অ্যাপের হালনাগাদ সংস্করণে নতুন কোনো সুবিধা যুক্ত করা না হলেও ওয়াই–ফাই ল্যান অ্যাডভারটাইজিং, ওয়াই–ফাই হটস্পট, কুইক শেয়ার শর্টকাট আইকন, সিস্টেম কনফিগারেশন প্রেফারেন্স, অ্যাপ ক্র্যাশসহ ১২টি সমস্যার সমাধান করা হয়েছে। এর ফলে হালনাগাদ সংস্করণটি ব্যবহার করে আগের তুলনায় স্বচ্ছন্দে কম্পিউটার…
আফ্রিকার দেশ সুদানে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় সরে যেতে বাধ্য হয়েছে। তাদের কেউ দেশের ভেতরে অন্য কোনো জায়গায় আশ্রয় নিয়েছে, আবার কেউ সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে চলে গেছে। গৃহযুদ্ধকবলিত দেশটিতে শুধু গত মাস থেকেই প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ গতকাল মঙ্গলবার এসব কথা বলেছেন। অ্যামি পোপ সাংবাদিকদের বলেন, ‘দেশের ১ কোটি ১০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ৩১ লাখ মানুষ সীমান্ত পাড়ি দিয়েছে। সুতরাং সব মিলে এখন ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় ছুটে বেড়াচ্ছে।’ অ্যামি পোপ পরে বলেন, ২০২৩ সালের এপ্রিলে…
গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খানের ‘তুফান’। শুধু দেশে নয়, দেশের বাইরেও ছবিটি বেশ সাড়া ফেলে। আলোচিত এই ছবি এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, কদিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান সংবাদ বিজ্ঞপ্তিতে তেমনটাই জানিয়েছে। নতুন খবর হচ্ছে, ছবিটি দেশটির ৪৩ প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছে দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠান থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ নভেম্বর পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহের অন্তত ১১৩টি পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘তুফান’। বাংলাদেশ ছাড়াও ইতিমধ্যে আলফা আই প্রযোজিত ‘তুফান’ মুক্তি পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে। ‘তুফান’ নিয়ে আগে থেকেই আগ্রহী ছিলেন পাকিস্তানের দর্শকেরা। বাংলাদেশে ‘তুফান’ মুক্তির…
কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যা বা হত্যাচেষ্টা চালানোর পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত আছে বলে অভিযোগ করেছে কানাডীয় সরকার। গতকাল মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী নেতা অমিতের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছে। কানাডার আগের অভিযোগগুলোকে ভিত্তিহীন উল্লেখ করে ভারত সরকার তা বাতিল করে দিয়েছিল। খালিস্তানপন্থী আন্দোলনের শিখ নেতাকে হত্যা বা তাদের হত্যাচেষ্টায় কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে তারা। কানাডার কর্মকর্তারা যে খালিস্তানপন্থী আন্দোলনকারীদের হত্যাচেষ্টায় অমিত শাহের জড়িত থাকার অভিযোগ তুলেছেন, সে খবরটি প্রথম প্রকাশিত হয় প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে। এতে বলা হয়, কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের ওপর সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের পেছনে অমিত শাহের হাত…
দুই দিন পর মুক্তি পাচ্ছে ‘ভুল ভুলাইয়া–৩’। মুক্তির আগে এখন চলছে জোর প্রচারণা। আজ বুধবার দুপুরে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ ফেসবুক পেজে ‘ভুল ভুলাইয়া–৩’ ছবির একটি পোস্টার কভার ফটো হিসেবে পোস্ট করা হয়েছে। সেই পোস্টে জানানো হয়েছে, ‘মুক্তির আর মাত্র দুদিন। অগ্রিম বুকিং এখন চালু আছে।’ ১ কোটি ৩০ লাখের বেশি অনুসারীর পেজ থেকে পোস্ট করা ‘ভুল ভুলাইয়া–৩’ ছবির বুকিং আহ্বানে একের পর এক মন্তব্য আসছে বাংলাদেশি সিনেমা নিয়ে। মন্তব্যের ঘরে সবাই খুঁজছেন শাকিব খানের ‘দরদ’ সিনেমার গান। আনিস বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া–৩’ ছবির মিউজিক্যাল স্বত্ব টি-সিরিজের। ১ নভেম্বর মুক্তি পেতে যাওয়া কার্তিক-তৃপ্তির এই ছবির গান থেকে মুনাফা হবে বলে আশা করছে…
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না লিটন দাস—খবরটা সকালেই জেনে গেছেন সবাই। লিটনকে বাংলাদেশ দলের একাদশে না দেখে অনেকে ভেবেছিলেন, চোট কিংবা ফর্মহীনতার কারণে তিনি বাদ পড়েছেন। তবে কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায় লিটনের বাদ পড়ার কারণ। ৩০ বছর বয়সী এই উইকেটকিপার–ব্যাটসম্যান আসলে খেলতে পারছেন না জ্বরের কারণে। এবার বিসিবিও বিবৃতি দিয়ে জানিয়ে দিল লিটনের শরীরে ভাইরাল জ্বরের লক্ষণ থাকায় তাঁকে চট্টগ্রাম টেস্টের একাদশে রাখা হয়নি। এই ম্যাচে আর বদলি খেলোয়াড় হিসেবেও মাঠে নামতে পারবেন না তিনি। বিবৃতিতে লিটনের সর্বশেষ শারীরিক অবস্থার কথাও জানিয়েছে বিসিবি। 🟢 বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্টের সরাসরি ধারাবিবরণী এখানে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম…
ডোনাল্ড ট্রাম্প ‘ফ্যাসিবাদী’, তিনি অ্যাডলফ হিটলারকে ‘পছন্দ করতেন’—এমন অভিযোগ ওঠার পর সমালোচকদের আক্রমণের মুখে স্বামীর পক্ষে এগিয়ে এসেছেন সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি বলেছেন, তাঁর স্বামী ‘হিটলার নন’ এবং তাঁকে (ট্রাম্পকে) হিটলারের সঙ্গে তুলনা করা ‘ভয়ানক’। ট্রাম্পের আমলে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করা জন কেলি সম্প্রতি বলেছেন, তাঁর সাবেক বস (ট্রাম্প) তাঁকে বলেছিলেন, ‘হিটলার কিছু ভালো কাজও করেছেন। তিনি অ্যাডলফ হিটলারের মতো কয়েকজন জেনারেল চান।’ এ নিয়ে সমালোচনার মুখে গত সোমবার এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেছেন, ‘আমি নাৎসি নই। আমি নাৎসিদের বিপক্ষে।’ পরদিন মঙ্গলবার ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেলানিয়া এ বিষয়ে স্বামীর পক্ষ নিয়ে…
দক্ষিণ আফ্রিকার জন্য যা ব্যাটিং–স্বর্গ, সেটাই যেন বাংলাদেশের জন্য মৃত্যুকূপ! হ্যাঁ, ‘মৃত্যুকূপ’ ছাড়া অন্য কোনো শব্দ আসছে না। শেষবেলায় মিনিট চল্লিশেক ব্যাটিং করেই যেখানে ৩২ রানে ৪ উইকেট হারাতে হয়, সেখানে ব্যাটিং করতে নামা নিশ্চয়ই মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়ার মতোই। অথচ এর আগপর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটকে ‘ব্যাটিং–স্বর্গ’ বলেই মনে হচ্ছিল। ৭ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা, তাদের তিন ব্যাটসম্যান পেয়েছেন টেস্টে নিজেদের প্রথম সেঞ্চুরি। সেই উইকেটেই বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ৩৮ রান করে। প্রায় দুই দিন দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়েই চলে যাওয়ার পরও ৫৩৭ রান পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন ফলো অনের…
