Author: News Desk

সংবাদ সম্মেলনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার কথা ছিল। সবাই যখন প্রস্তুত, ঠিক তখনই পরিবেশটাকে পুরো বদলে দিলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উপস্থিত সাংবাদিকদের দিকেই উল্টো প্রশ্ন ছুঁড়ে দিয়ে বললেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আমার একটা প্রশ্ন আছে সবার কাছে। আপনারা অনেক বছর ধরে ক্রিকেটটা কাভার করেন, এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কী প্রত্যাশা করছেন, দল কেমন করবে?’ উপস্থিত একজন সাংবাদিক উত্তর দিলেন, ‘ভালো খেলা’। শান্তর ঝটপট পাল্টা জিজ্ঞাসা, ‘এই উত্তর আমি দিলে কি আপনারা খুশি হতেন?’ আরেকজন সাংবাদিক যখন বললেন—প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন যেমনটা বলেছেন, অস্ট্রেলিয়া থেকে ‘সম্মান অর্জন’ করে ফেরা—তখন হয়তো শান্তর পছন্দের উত্তর মিলল। দীর্ঘ…

Read More

মেটলাইফ স্টেডিয়ামে ১২০ মিনিটের টানটান উত্তেজনার ফাইনালে রেফারী ভিনচিচ এবং মেসির দীর্ঘ আলাপচারিতার দৃশ্য বহুবার ফুটে উঠেছিল সম্প্রচারিত ক্যামেরায়। মাঠের সেই কথোপকথন নিয়ে সমর্থক ও বিশ্লেষকদের মনে নানান কৌতুহল সৃষ্টি হলেও ভিনচিচ স্পষ্ট জানিয়ে দেন, মাঠের কথা মাঠেই থাকাই শ্রেয়: “সেই আলাপচারিতা আমি মাঠের ভেতরেই রেখে আসতে চাই। তবে এটুকু বলতে পারি, মেসি অত্যন্ত ক্রীড়াসুলভ আচরণ করেছেন এবং নিজের পেশাদারিত্ব বজায় রেখেছেন।” অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোল স্পেনকে ১–০ ব্যবধানের জয় এনে দেওয়ার পর আর্জেন্টিনার শারীরিক ফুটবল খেলার ধরণ কিছুটা সমালোচনার মুখে পড়ে। স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া কথা বলার সময় মুখ ঢেকে রাখায় রেফারীর কাছে আপত্তি জানিয়েছিলেন মেসি—যে ধরণের আচরণের…

Read More

ভারতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের আসার খবরটি আগেই নিশ্চিত হয়েছিল, তবে প্রতিপক্ষ কে হতে যাচ্ছে—তা নিয়ে ছিল বিস্তর ধোঁয়াশা। অবশেষে সব গুঞ্জনকে সত্য প্রমাণিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক ভারত। এর মাধ্যমে ভারতীয় ফুটবলের ইতিহাসে এক অনন্য ও অভাবনীয় অধ্যায় যুক্ত হতে চলেছে। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) হাই-ভোল্টেজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ব্লকবাস্টার ম্যাচের সূচি ঘোষণা করেছে। ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালু হওয়ার পর এটিই হতে যাচ্ছে কোনো আন্তর্জাতিক ফুটবলে ভারতের মুখোমুখি হওয়া সবচেয়ে শক্তিশালী দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল বর্তমানে ৫ম স্থানে অবস্থান…

Read More

অভিনেতা হিসেবে তামিল মেগাস্টার ও তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’ বক্স অফিসে শুরুর ধীরগতির ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে। মুক্তির আগে বিশ্বব্যাপী উদ্বোধনী দিনে ১০০ কোটি রুপি আয়ের পূর্বাভাস দেওয়া হলেও প্রথম দিনে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি ছবিটি। তবে প্রথম সপ্তাহান্তেই দারুণ গতি ফিরে পেয়ে রোববার (২৬ জুলাই) পর্যন্ত বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে এইচ বিনোথ পরিচালিত এই পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি চার দিনের বর্ধিত সপ্তাহান্ত শেষে বিশ্বব্যাপী ২১৭ কোটি রুপি আয় করেছে।

Read More

সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন বাস্তবায়ন সংক্রান্ত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজ চূড়ান্ত হলে প্রস্তাবিত এই বেতনকাঠামো শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন মিললেই জারি করা হবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন। গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বেতনকাঠামো বাস্তবায়নের উপায় ও রূপরেখা সুপারিশের জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই কমিটির সুপারিশ প্রস্তুতের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব ও প্রতিরক্ষাসচিব মাধ্যমিক…

Read More

সব প্রস্তুতি সম্পন্ন করার পরও আবারও শেষ মুহূর্তে এসে স্থগিত করা হয়েছে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। আগামী শনিবার (১ আগস্ট) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টটি হওয়ার কথা ছিল। বুধবার (২৯ জুলাই) আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় কনসার্টটি বাতিল করা হয়েছে। তবে যেসব দর্শক কনসার্টটির টিকিট কিনেছেন, তাদের প্রত্যেককে অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

Read More

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলের অর্থাৎ সাদা বলের দুই সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেবেন তিনি। এরফলে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, টেস্ট অর্থাৎ লাল বলের সংস্করণে আগের মতোই অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভার পর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। বিসিবি সভাপতি বলেন, লিটনের অধিনায়কত্বে মুগ্ধ বোর্ড। তাই তাকে সাদা বলের নেতৃত্ব দেওয়া হয়েছে। তার সহযোগী হিসেবে রাখা হয়েছে তাওহীদ হৃদয়কে। তবে মিরাজও অধিনায়ক হিসেবে সফল ছিলেন। দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে…

Read More

ইউরো ও বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলের নতুন বিস্ময় লামিন ইয়ামাল এবার মাঠের বাইরে স্মারক সংগ্রহের বাজারে গড়েছেন নতুন ইতিহাস। বার্সেলোনার এই তরুণ তারকার একটি বিরল ‘ওয়ান অফ ওয়ান’ (One-of-One) কাবুম রুকি কার্ড নিলামে ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৮ কোটি টাকা) বিক্রি হয়েছে। একই নিলামে দুই কিংবদন্তি ফুটবলার পেলে ও লিওনেল মেসির কার্ডকেও মূল্যের দিক থেকে ছাড়িয়ে গেছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। একই নিলামে ইয়ামালের আরও দুটি বিরল রুকি স্মারক চড়া দামে বিক্রি হয়েছে। সব মিলিয়ে কেবল ইয়ামালের তিনটি স্মারক বিক্রি করেই নিলামকারী প্রতিষ্ঠান আয় করেছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার…

Read More

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে সন্ত্রাসী হামলা এবং পরবর্তীতে দলের শীর্ষ নেতাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ১১ দলীয় ঐক্য। বুধবার (২৯ জুলাই) রাতে এক যৌথ বিবৃতিতে ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি শেষ করে ফেরার পথে এনসিপির শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহরে পরিকল্পিত হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। বিবৃতিতে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, মঙ্গলবারের হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় বুধবার আবারও এনসিপির শীর্ষ নেতৃত্ব পুলিশি বাধার মুখে…

Read More

যশোরের বেনাপোল সীমান্ত ব্যবহার করে ভারতে আত্মগোপনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’। তবে শেষ রক্ষা হয়নি। সীমান্ত অতিক্রমের আগেই যশোর সদরে বসানো পুলিশি চেকপোস্টে সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, সীমান্ত পারাপারের জন্য এক দালালের সঙ্গে তার ২০ হাজার ভারতীয় রুপির চুক্তি হয়েছিল। বুধবার (২৯ জুলাই) ভোরে যশোর কোতোয়ালি থানা এলাকার ঝুমঝুমপাড়া থেকে ইমনসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপর তিন সহযোগী হলেন—আল ইসলাম আলিফ তমাল (২৫), মো. শামীম (২৮) এবং মো. সাফায়েত হোসেন। অভিযানের বিষয়ে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম জেলা…

Read More