নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচেও স্বীয় রূপ ও শ্রেষ্ঠত্বের সাক্ষর রাখলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর ২০২৬) বুয়েনস আইরেসের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্তালে আফ্রিকান দেশ বেনিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ম্যাচে ১টি গোল করার পাশাপাশি জোড়া গোল করিয়ে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
আকাশি-সাদা জার্সিতে এটিই মেসির শেষ উপস্থিতি, আর এই বিশেষ উপলক্ষকে স্মরনীয় করে রাখতেই স্টেডিয়ামে হাজির হওয়া হাজার হাজার দর্শক সাক্ষী হলেন এক অবিস্মরণীয় দ্বিতীয়ার্ধের।

