জাপানের নাগানোয় আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে (কোয়ার্টার ফাইনাল) জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) পুরুষ ও নারী উভয় ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

