ইউরো ও বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলের নতুন বিস্ময় লামিন ইয়ামাল এবার মাঠের বাইরে স্মারক সংগ্রহের বাজারে গড়েছেন নতুন ইতিহাস। বার্সেলোনার এই তরুণ তারকার একটি বিরল ‘ওয়ান অফ ওয়ান’ (One-of-One) কাবুম রুকি কার্ড নিলামে ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৮ কোটি টাকা) বিক্রি হয়েছে।
একই নিলামে দুই কিংবদন্তি ফুটবলার পেলে ও লিওনেল মেসির কার্ডকেও মূল্যের দিক থেকে ছাড়িয়ে গেছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
একই নিলামে ইয়ামালের আরও দুটি বিরল রুকি স্মারক চড়া দামে বিক্রি হয়েছে। সব মিলিয়ে কেবল ইয়ামালের তিনটি স্মারক বিক্রি করেই নিলামকারী প্রতিষ্ঠান আয় করেছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৮ লাখ টাকা)।
খেলোয়াড় হিসেবে খুব অল্প সময়ে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে এমন অভাবনীয় প্রভাব ফেলার কারণেই আন্তর্জাতিক সংগ্রহ সংস্থাসমূহের কাছে ইয়ামালের রুকি কার্ডের চাহিদা এখন চূড়ায়।

