দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে আন্তর্জাতিক কূটনীতিক, প্রতিনিধি দল এবং পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের (সেটেলার) বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার ইইউর সদর দপ্তর থেকে জারি করা এক আনুষ্ঠানিক যৌথ বিবৃতিতে এ ধরনের বেআইনি হামলা ও সহিংসতা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়।
শনিবার (১৭ অক্টোবর) পশ্চিম তীরের ফিলিস্তিনি জনপদ ও জলপাই বাগান পরিদর্শনের সময় সফররত ইউরোপীয় কূটনীতিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র ইসরায়েলি সেটেলাররা। হামলার শিকারদের মধ্যে ফ্রান্সের একজন মেয়র, একাধিক ইইউ সদস্য রাষ্ট্রের প্রতিনিধি এবং কভারাজরত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকরা ছিলেন।

