দক্ষিণ সুদানের জংলেই রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউএনএমআইএসএস)-এর একটি নিয়মিত টহল দলের ওপর অতর্কিত হামলায় দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) জংলেই রাজ্যের পাজুত এলাকার দিকে যাওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা পরিকল্পিতভাবে এই হামলা চালায়।
তদন্ত ও বিচারের দাবি: জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক জানান, নিয়মিত টহল দেওয়ার সময় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। জাতিসংঘ অবিলম্বে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারে আনার দাবি জানিয়েছে।
মানবিক কর্মীদের নিরাপত্তা ঝুঁকি: ইউএনএমআইএসএস জানিয়েছে, দক্ষিণ সুদানে নিরাপত্তাহীনতা চরম পর্যায়ে পৌঁছেছে, যেখানে চলতি বছরই অন্তত ৩৬ জন মানবিক সহায়তাকর্মী প্রাণ হারিয়েছেন।

