ফিলিস্তিনের ঐতিহাসিক ভূখণ্ডের স্বাধীনতার লক্ষ্য আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি জীবন্ত ও অর্জনযোগ্য বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল কানি।
ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক পদক্ষেপকে তাদের গভীর অভ্যন্তরীণ সংকটের ফল হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, এর মাধ্যমে ইসরায়েলের কৌশলগত পরাজয় ঢাকা সম্ভব নয়।
জেনারেল কানি উল্লেখ করেন, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান প্রক্রিয়ায় ইসরায়েল বৈশ্বিক ও আঞ্চলিকভাবে বড় ধরনের কৌশলগত বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। অবৈধ বসতি স্থাপন কিংবা সামরিক অভিযান চালিয়ে ফিলিস্তিনি আদর্শকে দমিয়ে রাখা যাবে না; বরং এই আন্দোলন ভূ-রাজনৈতিক ময়দানে আরও বেগবান হয়েছে।

