- সাজেকে চলমান অবরোধের মুখে এবার ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ডাক
- দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের ওপর ইরানের নীতি নির্ভর করে না: উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিভাবাদি
- ম্যাচ চলাকালে সংঘর্ষের পর হাসপাতালে মৃত্যু স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের
- ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল
- ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে (P2P) লেনদেন চালু
- ক্লডের সঙ্গে বারবার অপেশাদার আচরণ করলে বন্ধ হবে অ্যাকাউন্ট
- জাপানের টোকিও বৈঠকে ‘বিগ-বি’ নিয়ে কোনো তৃতীয় দেশ স্থান পায়নি! স্পষ্ট জানাল ঢাকা
Author: News Desk
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল ও জালিয়াতি বন্ধে এক বড় পদক্ষেপ নিয়েছে টেক জায়ান্ট মেটা। প্রোফাইলটি কোনো প্রকৃত মানুষের কি না, তা ভিডিও সেলফি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে বিনামূল্যে ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ চালু করেছে প্রতিষ্ঠানটি। এই নতুন ফিচারের আওতায় যোগ্য ফেসবুক ব্যবহারকারীরা একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি রেকর্ড করে নিজেদের পরিচয় যাচাই করতে পারবেন। মেটার সিস্টেম ব্যবহারকারীর আগের প্রোফাইল ছবির সঙ্গে নতুন সেলফি মিলিয়ে দেখে পরিচয় নিশ্চিত করবে। মেটা জানিয়েছে, এই পুরো ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে এবং এতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। নীল বনাম কালো ব্যাজ: মূল পার্থক্যনিজেদের সেবাসমূহের মধ্যে পার্থক্য বজায় রাখতে মেটা পেইড…
দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা না হং-জিনের বহুল প্রতীক্ষিত বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সারভাইভাল থ্রিলার ‘হোপ’ (Hope)। মুক্তির পরপরই কোরীয় বক্স অফিসে যেন ঝড় তুলেছে ছবিটি। বক্স অফিস ট্র্যাকিং সংস্থা কোবিস-এর (KOBIS) সংগৃহীত তথ্য অনুযায়ী, ১৭ থেকে ১৯ জুলাই সপ্তাহান্তে মোট আয় হওয়া বক্স অফিসের এককভাবে ৬৬.৬২ শতাংশ দখল করে নিয়েছে চলচ্চিত্রটি। মাত্র এই তিন দিনেই ছবিটি আয় করেছে ১ কোটি ১৩ লাখ মার্কিন ডলার এবং প্রেক্ষাগৃহে টেনে এনেছে ১৫ লাখ ৪ হাজার ১৯ জন দর্শক। সব মিলিয়ে এখন পর্যন্ত ছবিটি মোট ১ কোটি ৬০ লাখ ডলার আয় করেছে এবং দেখেছে ২১ লাখ ২৯ হাজার ৭২৩ জন দর্শক। এক দশকের অপেক্ষার অবসান কোরীয়…
বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের (১ হাজার বিলিয়ন মার্কিন ডলার) দীর্ঘমেয়াদি অর্থনৈতিক লক্ষ্যে নিয়ে যেতে বর্তমান সুদের হারভিত্তিক মুদ্রানীতি কাঠামো থেকে ধীরে ধীরে সরে এসে ‘মূল্যস্ফীতি লক্ষ্যভিত্তিক’ নতুন কাঠামো গড়ে তুলতে চায় বাংলাদেশ ব্যাংক। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে উপস্থাপন করা লিখিত প্রবন্ধে কেন্দ্রীয় ব্যাংকের এ অবস্থানের কথা জানানো হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ‘বাংলাদেশ ব্যাংক এবং মুদ্রানীতি’ শীর্ষক একটি প্রতিবেদন তুলে ধরেন। অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান…
টানা ১৩ দিন ধরে চালানো সামরিক অভিযান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সাময়িক স্থগিত করার পর যখন মধ্যপ্রাচ্যে কূটনীতির আলোচনা শুরু হয়েছে, ঠিক তখনই ভিন্ন এক যুদ্ধক্ষেত্রে সংঘাত ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেল। কাস্পিয়ান সাগরে নিজেদের একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। উক্ত হামলায় অন্তত এক নাবিক নিহত ও অপর একজন আহত হয়েছেন। এই ঘটনাকে ‘বৈরী ও অপরাধমূলক’ আখ্যা দিয়ে ইউক্রেনকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হামলা ও জেলেনস্কির বক্তব্য কাস্পিয়ান সাগরে সামরিক সরঞ্জাম বহনকারী বেশ কিছু নৌযানের বিরুদ্ধে দূরপাল্লার সফল হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, লক্ষ্যবস্তু…
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে এক ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নেতৃত্বে চলা ছাত্র-যুব আন্দোলনে। তবে এখানেই সব শেষ নয় বলে জানিয়েছেন আন্দোলনটির অন্যতম মূল রূপকার ও সিজেপি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এক প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘এটি কেবল সূচনা। ককরোচ জনতা পার্টিকে আরও বহুদূর যেতে হবে।’ ভারতে জাতীয় স্তরের ভর্তি পরীক্ষা (নিটসহ বিভিন্ন পরীক্ষা) প্রশ্নপত্র ফাঁস ও ব্যাপক অনিয়মের অভিযোগ ঘিরে টানা আন্দোলন চালিয়ে আসছিল তরুণরা। বিক্ষোভকারীদের তীব্র দাবির মুখে শিক্ষামন্ত্রী পদত্যাগ করার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সিজেপি। তবে এখনই কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল গঠন বা পূর্ণকালীন রাজনীতিতে নামার ইচ্ছা তাদের নেই বলে…
মার্কিন সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের কৌশলগত অবকাঠামো—বিশেষ করে ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগ ব্যবস্থা ও আন্তর্জাতিক ট্রানজিট করিডোরগুলো জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ ও চালুর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (২৬ জুলাই) সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় পরিদর্শনকালে হামলার সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র পর্যালোচনা করে তিনি এই বিশেষ নির্দেশনা প্রদান করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতিবেশীদের সাথে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি ও ট্রানজিট পরিকাঠামো শক্তিশালী করাকে ইরানের অন্যতম প্রধান কৌশলগত অগ্রাধিকার বলে উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন: “প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের রেল যোগাযোগ ব্যবস্থা পূর্ণাঙ্গ ও সংযুক্ত করা গেলে তা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা…
বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘ প্রায় তিন সপ্তাহ স্থগিত থাকার পর আজ সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো আবারও শুরু হচ্ছে। একইসঙ্গে দেশের অবশিষ্ট আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার্থীরা কার্যকর নিয়মিত রুটিন অনুসারেই পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে দুর্যোগের কারণে ইতিপূর্বে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল, সেগুলোর জন্য পরবর্তীতে নতুন সময়সূচি প্রকাশ করা হবে।…
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় দেড় দশকের আবাসস্থল ছিল গণভবন। এখানেই তৈরি হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটি উদ্বোধন করবেন। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে এই জাদুঘরের জনবল নিয়োগ এখনো হয়নি। গত ১২ মে গণভবনে জাদুঘরের কাজ পরিদর্শন শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, জুলাই মাসের শেষে অথবা ৫ আগস্টের মধ্যেই জাদুঘর খুলে দেওয়া হবে। জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব জুলাই স্মৃতি জাদুঘরেরও মহাপরিচালক। গতকাল রোববার তিনি প্রথম আলোকে বলেন, জাদুঘরের জনবল নিয়োগ না হলেও আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সে অনুযায়ী দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করা, ভেতরে ঢোকার…
দেশের বাজারে প্রচলিত ৩৪টি ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে ২৬টিতেই অত্যন্ত ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’-এর উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত অণুবীক্ষণিক প্লাস্টিক কণা শনাক্ত করা হয়েছে। এমনকি শিশুদের সুরক্ষায় তৈরি ৬টি বিশেষ টুথপেস্টের ৪টিতেই মিলেছে এই বিপজ্জনক উপাদান। শনিবার (২৫ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিকস ইন টুথপেস্ট: সায়েন্টিফিক এভিডেন্স ফর পলিসি অ্যান্ড রেগুলেটরি অ্যাকশন ইন বাংলাদেশ’ শীর্ষক এই চাঞ্চল্যকর গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিশেষজ্ঞ ও গবেষকদের মতে, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানবদেহে সরাসরি প্রবেশযোগ্য এই ক্ষতিকর প্লাস্টিক কণা স্বাস্থ্য ও পরিবেশের…
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সরকার অত্যন্ত গুরুত্বের সাথে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আশ্বাস দেন, জনদাবিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি এই প্রক্রিয়ায় কেউ যেন অন্যায়ের শিকার না হন, সে বিষয়টিও নিশ্চিত করা হবে। রোববার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। “সরকার সবকিছু আইনগতভাবে যাচাই-বাছাই করে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে সরকারপ্রধান ও আমাদের ওপর দেশের মানুষের আস্থা রাখতে হবে। আমরা যেমন জনদাবিকে সর্বোচ্চ গুরুত্ব দেব, ঠিক তেমনি…
