- সাজেকে চলমান অবরোধের মুখে এবার ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ডাক
- দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের ওপর ইরানের নীতি নির্ভর করে না: উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিভাবাদি
- ম্যাচ চলাকালে সংঘর্ষের পর হাসপাতালে মৃত্যু স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের
- ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল
- ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে (P2P) লেনদেন চালু
- ক্লডের সঙ্গে বারবার অপেশাদার আচরণ করলে বন্ধ হবে অ্যাকাউন্ট
- জাপানের টোকিও বৈঠকে ‘বিগ-বি’ নিয়ে কোনো তৃতীয় দেশ স্থান পায়নি! স্পষ্ট জানাল ঢাকা
Author: News Desk
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বহুল প্রতীক্ষিত ‘সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (CEPA) নিয়ে সমঝোতা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। এক বছরব্যাপী নিবিড় আলোচনার পর মঙ্গলবার এই ঐতিহাসিক যৌথ ঘোষণা দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথাগত আইনগত ও প্রাতিষ্ঠানিক অনুমোদনের প্রক্রিয়া শেষ হলেই চুক্তিটি চূড়ান্তভাবে কার্যকর হবে। চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বিপরীতে, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বাজারে ১ হাজার ৫৪টি পণ্যে একই সুবিধা ভোগ করবে। সার্বিকভাবে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা কোরিয়ার বাজারে অগ্রাধিকারমূলক সুবিধা পাবে, যেখানে বাংলাদেশের বাজারে কোরিয়া পাবে ৮৭ শতাংশ পণ্যের অনুকূল সুবিধা। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের…
বাংলাদেশের ক্রিকেটে আম্পায়ারিংয়ের অন্যতম পরিচিত মুখ এবং আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে চুক্তি নবায়ন না করার কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ারের সঙ্গে বিসিবির কেন্দ্রীয় চুক্তির মেয়াদ গত এপ্রিলেই শেষ হয়েছে। এরপর নতুন করে চুক্তি না করার সিদ্ধান্ত নেয় বোর্ড। তবে এর পেছনে শরফুদ্দৌলার পারফরম্যান্স বা কোনো শাস্তিমূলক কারণ নেই বলেই স্পষ্ট জানিয়েছে বিসিবি। বিসিবির ব্যাখ্যা অনুযায়ী, শরফুদ্দৌলা প্রথমে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বোর্ডের চুক্তিভুক্ত আম্পায়ার ছিলেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত করা হয়।…
দুটি টি–টুয়েন্টি এবং তিনটি ৫০ ওভারের ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। তবে আইসিসির সহযোগী সদস্য এই দলটির বিপক্ষে বাংলাদেশের জাতীয় দল নয়, মাঠে নামবে বিসিবির হাই পারফরম্যান্স (HP) দল। আজ টি–টুয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের সেই এইচপি দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এইচপি দলকে নেতৃত্ব দেবেন এসএম মেহরব হাসান। ঘোষিত দলের ১৫ জনের মধ্যে ৫ জন ক্রিকেটারের রয়েছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞ মুখ ৩৪ বছর বয়সী অলরাউন্ডার সাব্বির রহমান, যিনি জাতীয় দলের হয়ে ৪৮টি টি–টুয়েন্টি ছাড়াও টেস্ট ও ওয়ানডে খেলেছেন। সাব্বির ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা অন্য খেলোয়াড়রা…
চিকিৎসকের নিবিড় পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে অস্ট্রেলিয়ার পার্থ থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের তরুণ গতিদানব নাহিদ রানা। তবে অস্ট্রেলিয়া থেকে তাঁর স্ক্যান রিপোর্ট ও চিকিৎসকের বিস্তারিত মূল্যায়ন এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এসে পৌঁছায়নি। বেশ কিছুদিন ধরে সাইড স্ট্রেন ইনজুরির পাশাপাশি মূলত পায়ের হাড়ের (শিনবোন) তীব্র ব্যথায় ভুগছিলেন নাহিদ রানা। ব্যথার সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করতে তাঁকে পার্থের প্রখ্যাত স্পোর্টস অর্থোপেডিক সার্জন ডা. ড্রর মাওর-এর কাছে পাঠায় বিসিবি মেডিকেল বিভাগ। বিসিবি সূত্রে জানা গেছে, দ্রুতই তাঁর স্ক্যান রিপোর্ট হাতে পাওয়া যাবে এবং সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই পুনর্বাসনের পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করা হবে। নাহিদ রানার সঙ্গেই একই চিকিৎসকের পরামর্শ…
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার চালু হতে পারে—এমন আশাবাদ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) মার্কিন কর্মকর্তাদের ইতিবাচক বক্তব্যের পরপরই অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের (Brent crude) দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে, যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে। বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দামও ৫ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল দাঁড়ায় ৭৬ ডলারে। তেলের প্রধান দুটি সূচকেই মূল্যহ্রাসের এই ধারা গত ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরান ও ওমানের সঙ্গে আলোচনার…
ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়া কোনো কর্মসূচির সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেছে দেশটি। একই সঙ্গে ওই অনুষ্ঠানে কোনো মন্তব্য বা মতামত প্রকাশ করা হলে নয়া দিল্লি তা সমর্থন করে না বলেও জানানো হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব তথ্য নিশ্চিত করেন। রণধীর জয়সওয়াল বলেন, “সংশ্লিষ্ট অনুষ্ঠানটি সম্পূর্ণ একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার নিজস্ব আয়োজন। এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই। এমনকি এই ফোরামে কোনো ধরনের বক্তব্য বা মতামত প্রকাশ করা হলে সরকার তা…
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় চলাচলের উপযোগী করতে আগামী বুধবারের মধ্যে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চলমান চরম অস্থিরতা অনেকাংশে প্রশমিত হবে। সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী বলেন, “আমরা ইরানিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমার ধারণা, আজ বা আগামীকালের মধ্যেই হরমুজ প্রণালি উন্মুক্ত করতে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হব। এর মাধ্যমে বিদ্যমান সংঘাত পরিস্থিতিও একটি স্থিতিশীল ধারায় ফিরে আসবে।” ইরান সংশ্লিষ্ট সংঘাত শুরু হওয়ার পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে নৌযান চলাচল কার্যত…
আজ ঐতিহাসিক ৫ আগস্ট। ঠিক দুই বছর আগে ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান ঘটে টানা ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের শাসনের। তীব্র আন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন সরকারপ্রধানসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব। দীর্ঘ ৩৬ দিনের সংঘাত ও আন্দোলনজুড়ে সহস্রাধিক শহীদের আত্মত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে উন্মোচিত হয় এক নতুন অধ্যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন দ্রুতই সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ২০২৪ সালের ৫ আগস্ট সকাল থেকেই রাজধানী ঢাকায় ছিল চরম থমথমে পরিস্থিতি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরকারের সমস্ত বাধা ও কারফিউ উপেক্ষা করে সর্বস্তরের মানুষ…
বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক জিলান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে মার্কিন দূতাবাসের ইকোনমিক অফিসার জোসেফ বোস্কিও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী জ্বালানি খাতের প্রসার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও এলপিজি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং সম্ভাব্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয় নিয়ে আন্তরিক আলোচনা হয়। বিশেষ করে প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে দুই দেশের সরকারের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং…
জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়, বরং এর মূল কৃতিত্ব এদেশের আপামর জনগণের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারপ্রধান বলেন, “জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন সময়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নজন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের পক্ষ থেকে সাফ বলে দিয়েছি—জুলাই আন্দোলনের কৃতিত্ব এদেশের জনগণের। এটি একক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ক্রেডিট নয়। বিগত ১৭ বছর আমরা মাঠে ছিলাম, মাঠে থেকে চলে যাইনি। জনগণকে একা রেখে আমরা কখনোই মাঠ ছেড়ে…
