ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে গত আট মাসে মার্কিন সামরিক বাহিনী তাদের অন্তত ৮১টি অত্যাধুনিক যুদ্ধবিমান, চালকবিহীন ড্রোন ও সামরিক হেলিকপ্টার ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য সামনে এসেছে। এসব সামরিক সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪০,০০০ কোটি টাকা)।
মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের শীর্ষ গবেষণা ও তদন্ত সংস্থা ‘কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস’ (CRS)-এর এক বিশেষ প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।

