লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল-মান্দেব প্রণালীতে ভূগর্ভস্থ সামরিক সুড়ঙ্গ খনন এবং আধুনিক রাডার ব্যবস্থা স্থাপনে হুতি বিদ্রোহীদের সহায়তা করছে ইরানের ইসলামি রিভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বার্তা সংস্থা এএফপি-কে হুতি ও ইয়েমেনি সামরিক বাহিনীর একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৭-১৮ সেপ্টেম্বর) হুতি নিয়ন্ত্রিত হোদেইদা থেকে আইআরজিসির ৪ জন বিশেষজ্ঞের একটি প্রতিনিধি দল মোখা বন্দর, বিমানবন্দর এবং এর পূর্বাঞ্চলীয় জাবাল আল-নার সামরিক ঘাঁটি পরিদর্শন করেন। সেখানে তাঁরা বাব এল-মান্দেবের দিকে নজর রাখা কৌশলগত পাহাড়ি এলাকায় সামরিক সুড়ঙ্গ খনন কাজ পর্যালোচনা করেন এবং দক্ষিণ লোহিত সাগরে অবস্থিত জুকার দ্বীপে রাডার স্থাপনের প্রক্রিয়া নিয়ে হুতি ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন।
স্কাই নিউজ আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়া উপকূল থেকে গোপনে ইয়েমেনের পশ্চিম উপকূলে পৌঁছানো ইরানি সামরিক সরঞ্জাম ব্যবহার করে পাহাড়ি চূড়াগুলোতে রাডার বসানোর কাজ শুরু করেছে হুতিরা।

