সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া যৌথ সামরিক ও প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তি’-তে যোগ দেওয়ার বিষয়টি বাংলাদেশ বিবেচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক বিশ্লেষণে জানিয়েছে, ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতির আদলে গঠিত এই সামরিক জোটে বাংলাদেশের অংশগ্রহণ দেশের দীর্ঘদিনের নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিকে বড় ধরণের কূটনৈতিক ঝুঁকির মুখে ফেলতে পারে।
পররাষ্ট্রনীতির নিরপেক্ষতায় টানাপোড়েন: “সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়”—এই নীতির বাইরে গিয়ে সামরিক জোটে যোগ দিলে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইরানের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে ঢাকার সম্পর্কে প্রশ্ন উঠতে পারে।
অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সম্পর্ক: বাংলাদেশের বড় পোশাক রপ্তানি বাজার (ইইউ/যুক্তরাষ্ট্র) এবং মধ্যপ্রাচ্য ছাড়াও বিভিন্ন আঞ্চলিক শক্তির সাথে ভারসাম্য বজায় রাখার যে অর্থনৈতিক কৌশল রয়েছে, তা চ্যালেঞ্জের মুখে পড়বে।
ভারত-বাংলাদেশ সম্পর্কে প্রভাব: ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের এক স্পর্শকাতর সময়ে এই আমন্ত্রণ এসেছে, যা আঞ্চলিক ভূ-রাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে।

