পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার নোয়াদিবু বন্দরের কাছে আটলান্টিক মহাসাগরে ভাসমান একটি কাঠের নৌকা থেকে ৪০ জন শিশু ও নবজাতকসহ মোট ৩১৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকৃতরা চরম মানবিক সংকটে ভূগছিলেন।
আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে অভিবাসনপ্রত্যাশীরা প্রায়শই এই বিপজ্জনক সামুদ্রিক রুট ব্যবহার করেন। কয়েক দিন আগেও একই এলাকা থেকে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছিল মৌরিতানিয়া কোস্টগার্ড। জরাজীর্ণ নৌকায় অতিরিক্ত যাত্রী বহনের কারণে প্রতিবছর আটলান্টিক মহাসাগরের এই রুটে বহু মানুষ প্রাণ হারান বা নিখোঁজ হন।

