মধ্যপ্রাচ্যের চলমান সামরিক সংঘাত এবং কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের আকাশচুম্বী দরবৃদ্ধির সরাসরি আঘাত এসেছে বাংলাদেশের অর্থনীতিতে। বৈশ্বিক বাজারে দাম বাড়ায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জ্বালানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য আমদানির জন্য ব্যাংকগুলোতে খোলা ঋণপত্রের (এলসি) পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি মার্কিন ডলারের এলসি খোলা হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২২৮ কোটি ডলার। আমদানিকৃত পণ্যের পরিমাণ প্রায় অপরিবর্তিত থাকলেও শুধুমাত্র অতিরিক্ত মূল্য পরিশোধের কারণেই এই বিপুল পরিমাণ বৈদেশীক মুদ্রার ব্যয় বেড়েছে।

