দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু এবং হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৭১৫ জন।
আজ শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন ও প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
২৪ ঘণ্টার আক্রান্ত ও শনাক্তের চিত্র
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৭ জন আক্রান্ত হয়েছেন।
সার্বিক পরিস্থিতি (১৫ মার্চ থেকে ২৪ জুলাই)
নিশ্চিত হাম আক্রান্ত: ১৫,১৯৪ জন
উপসর্গ নিয়ে হাসপাতালে আগমন: ১,২২,১৫০ জন
হাসপাতালে ভর্তি: ১,০৪,৭১৭ জন
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন: ১,০১,০৫৬ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভর্তি হওয়া রোগীদের বড় একটি অংশ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে সীমান্ত ও দুর্গম এলাকাগুলোতে নজরদারি ও টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

