ধর্মীয় ভেদাভেদ ভুলে দেশের প্রতিটি মানুষকে একক ‘বাংলাদেশি’ পরিচয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও মহানগর সর্বজনীন পূজা কমিটি আয়োজিত এক সুধী সমাবেশে ভাষণদানকালে তিনি এ জাতীয় ঐক্যের বার্তা দেন।
প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, দেশের গণতান্ত্রিক পরিবর্তন ও সার্বিক পুনর্গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিককে সামনে এগিয়ে আসতে হবে।

