২৬ জুলাই ২০২৬, রবিবার সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে মৈতালি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাঃ আলাউদ্দীন আল আজাদের আন্তরিক সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি নিজেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজ হাতে বৃক্ষরোপণ করেন।
আজকের কর্মসূচিতে মৈতালির সদস্যদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন,
মৈতালি ফাউন্ডেশনের সভাপতি আবু মোহাম্মদ শোয়েব, সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসেন খান, বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব রাশেদুল ইসলাম, এনবিআরের সাবেক সদস্য রাহেলা চৌধুরী এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য জনাব সালাহউদ্দীন আহমেদ।
তাঁদের উপস্থিতি কর্মসূচিটিকে আরও অনুপ্রেরণামূলক ও অর্থবহ করেছে।
আসুন, গাছ লাগাই—সবুজে সাজাই পৃথিবী।

