বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen) তাঁর কূটনৈতিক মেয়াদ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ ও উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক, বাণিজ্যিক ও ভূ-রাজনৈতিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের মধ্যকার ঐতিহাসিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে ইতিবাচক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আবহ তৈরি ও গঠনমূলক যোগাযোগ রক্ষায় তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দ্বিপক্ষীয় এই শীর্ষ বৈঠকে দুই দেশেরই জ্যেষ্ঠ রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন:
চীনা প্রতিনিধি দল: দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, অ্যাটাচে লিয়াং শুয়িং এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাটাচে ওয়াং ডাউয়েই।
জামায়াতে ইসলামী প্রতিনিধি দল: নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সহকারী সেক্রটারি জেনারেল ও প্রচার মিডিয়া সেক্রটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ জ্যেষ্ঠ শীর্ষ নেতৃবৃন্দ।

