বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার (৩০ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে চীনের প্রেসিডিং বডি ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করা হয়।
বৈঠকে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (CEIZ) আনুমানিক ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য চীনা বিনিয়োগের কথা তুলে ধরা হয়, যা বাংলাদেশে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়া মোংলা বন্দরের আধুনিকায়ন, তিস্তা নদী প্রকল্প, সৌরশক্তি, ইভি ইন্ডাস্ট্রি এবং কৌশলগত ও প্রতিরক্ষা সংলাপে যৌথ উদ্যোগের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপের দ্রুত সূচনা এবং প্রতিমন্ত্রী পর্যায়ের ‘টু-প্লাস-টু (2+2)’ কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ চালুর উদ্যোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, নবায়নযোগ্য সৌরশক্তি এবং বৈদুতিক যানবাহন (EV) অ্যাসেম্বলিং প্ল্যান্ট স্থাপনে চীনের আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়েছে।
চীন–বাংলাদেশ–মিয়ানমার অর্থনৈতিক করিডোর (BCIM) জোরদার করা এবং রোহিঙ্গা সংকট দ্রুত টেকসই সমাধানের লক্ষ্যে দুই দেশের যৌথ পদক্ষেপ অব্যাহতের ওপর জোর দেওয়া হয়।

