পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার সুমহান আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতীয় জীবনে কল্যাণমুখী বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে উল্লেখ করেন, মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণ করেই বর্তমান বৈশ্বিক সংকট ও নৈতিক অবক্ষয় মোকাবিলা করা সম্ভব।
কুরআনের বাস্তব রূপায়ন: সুরা আল-আহজাবের ২১ নম্বর আয়াত উদ্ধৃত করে তিনি মনে করিয়ে দেন, মহানবী (সা.)-এর জীবন ছিল কুরআনের শিক্ষার জীবন্ত প্রতিফলন।
সম্প্রীতি ও ঐক্য: বৈষম্য ও বিভেদ ভুলে মানবতা, ভ্রাতৃত্ব এবং পরমতসহিষ্ণুতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।

