কয়েক দিনের গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানি সঙ্গীততারকা আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া প্রতীক্ষিত “শাহ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম” কনসার্টে পারফর্ম করবেন তিনি।
গত ২২ জুলাই সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই সঙ্গীত তারকা। আজ বাংলাদেশে আয়োজিত তাঁর প্রথম সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন এবং আসন্ন মেগা শো ঘিরে নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নেন।
এক নজরে অনুষ্ঠানের বিস্তারিত
‘মেইন স্টেজ’-এর আয়োজনে এবং ‘শাহ সিমেন্ট’-এর পরিবেশনায় এই মেগা কনসার্টটি রাজধানী ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) অনুষ্ঠিত হবে।
স্থান: পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), ঢাকা
তারিখ: ২৪ জুলাই
গেট খুলবে: দুপুর ১:০০ টা
অনুষ্ঠান শুরু: বিকেল ৫:০০ টা
সারাদেশ থেকে হাজার হাজার সঙ্গীতপ্রেমী ভক্তের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। অনুষ্ঠানটি ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে, যা চলতি বছরের অন্যতম সেরা ও জাঁকজমকপূর্ণ লাইভ কনসার্ট হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

