জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (UNGA 81) ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের সচিবালয় ভবনের ৩৪তম তলায় এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সার্বিক দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক বিষয়াবলীতে একত্রে কাজ করার অভিপ্রায় প্রকাশ করা হয়েছে।
উচ্চপর্যায়ের এ বৈঠকে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্য, অর্থনৈতিক ক্ষেত্র, এবং কৌশলগত ভূ-রাজনীতি নিয়ে গভীর আলোচনা হয়। উভয় প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সর্বাত্মক সহযোগিতার ভিত্তিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যকারিতা পুনরুজ্জীবিত করার সম্ভাব্য উদ্যোগ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং জনগণের কল্যাণে যৌথ প্রকল্প পরিচালনার বিষয়গুলো আলোচনায় স্থান পায়। যেকোনো অভিন্ন ইস্যুতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সংলাপ বজায় রাখার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেছে।

