দেশের দীর্ঘমেয়াদি ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন উপপ্রধান তথ্য অফিসার মুহাম্মদ আরিফ সাদেক। প্রজ্ঞাপন অনুযায়ী, আজ (বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬) থেকেই এই নতুন নীতি কার্যকর করা হচ্ছে।
প্রজ্ঞাপনে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যয় প্রতি ইউনিট ৮ টাকা ধরা হয়েছে। তবে বিশেষ প্রণোদনার অংশ হিসেবে ২০ শতাংশ মুনাফা ও ১১.২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্থাপিত সোলার সিস্টেম থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করলে গ্রাহকরা পরবর্তী তিন বছর (২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত) প্রতি ইউনিটে এই ১০.৫০ টাকা হারে প্রদেয় মূল্য ও প্রণোদনা পাবেন।

