জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-র সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের মোট ১৩টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর ২০২৬) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে দেশের নগর অবকাঠামো, গ্রামীণ যোগাযোগ, সৌরবিদ্যুৎ উৎপাদন ও তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে।

