ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের সাম্প্রতিক বক্তব্য এবং বিভিন্ন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে ৭০০টি অবৈধ অটোরিকশার মালিকানা নিয়ে ছড়ানো দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। নিজের নামে কোনো অটোরিকশা থাকার তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক দেউলিয়াপনা আখ্যা দিয়ে তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়েছেন—”আমার নামে যে একটি রিকশাও আছে, তার প্রমাণ জনসমক্ষে উপস্থাপন করুন।”
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিয়া গোলাম পরওয়ার এই অপপ্রচারের কড়া জবাব দেন।

