স্বর্ণ ও হীরা আমদানির আড়ালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানী এলাকা থেকে সিআইডির অনুরোধে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে সিআইডির কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

