বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় পরিচয়ের চেয়ে প্রতিটি মানুষের নাগরিক পরিচয়ই মুখ্য হয়ে উঠবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ লড়াই এবং ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে আগামী দিনে দেশ গড়ার সংগ্রামে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
রোববার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী রক্ষা কালী মন্দির ও বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

