মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরকে সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন তার প্রেস কর্মকর্তা। রোববার রাতে এক প্রেস বিবৃতিতে প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়ানো পদত্যাগের খবরটি কড়া ভাষায় প্রত্যাখ্যান করেন।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাতে পুরান ঢাকার গেন্ডারিয়ায় ব্যক্তিগত সহযোগীদের নিয়ে একটি মাদকবিরোধী অভিযান চালান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানকালে ছয়জন মাদকসেবীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করার সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

