বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন। তাঁদের ঘর আলো করে এসেছে আরও একটি কন্যাসন্তান। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক যৌথ বার্তার মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আনন্দের এই সংবাদ ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে নবজাতকের একটি ছোট্ট পায়ের ছাপের প্রতিকৃতি সম্বলিত ছবি পোস্ট করেন দীপিকা ও রণবীর। ক্যাপশনে সংক্ষিপ্ত অথচ ভালোবাসায় ভরা বার্তায় লেখা ছিল—’ওয়েলকাম বেবি গার্ল’।
এই দম্পতির প্রথম সন্তান ‘দুয়া’র জন্মের ঠিক দুই বছর পর পরিবারে এলো তাঁদের দ্বিতীয় সন্তান। এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যাসন্তান দুয়ার জন্ম দেন দীপিকা।
চলতি বছরের ১৯ এপ্রিল দ্বিতীয়বার মা-বাবা হতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তাঁরা। সেই সময় সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ছবিতে ছোট্ট দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ধরে রাখতে দেখা গিয়েছিল, যা ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল ও সাড়াজাগায়।

