জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সফরকালে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক ভিশন, জাতীয় অগ্রাধিকার এবং ভবিষ্যৎ বৈশ্বিক অংশীদারিত্বের রূপরেখা আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের মতো শীর্ষ বৈশ্বিক সংস্থায় বিশ্বনেতাদের সামনে এটিই হতে যাচ্ছে তার প্রথম প্রধান সফর ও বক্তব্য।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও জানান, নিউ ইয়র্ক সফরকালে সাধারণ অধিবেশনের পাশাপাশি বিশ্বনেতাদের সাথে একাধিক দ্বিপক্ষীয় (Bilateral) বৈঠক এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রীর কোনো বৈঠক হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সফরটির মূল লক্ষ্য হলো সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া, তবে সফরে বিশ্বনেতাদের সাথে দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তুতিও রয়েছে।

