বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে এক বিশেষ মোনাজাতে অংশ নেন তারেক রহমান।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সর্বদা জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত। স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব শক্তিশালী করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই এই দল গঠিত হয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ সারা দেশের কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে দলটি।
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন দলের শীর্ষ নেতৃত্ব।

