রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্ব পালনকালে এক মর্মান্তিক পিকআপ দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও ৪ জন সদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, থার্ড টার্মিনালে নিয়মিত নিরাপত্তামূলক দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ২য় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই নিহতদের প্রয়োজনীয় প্রক্রিয়া ও আহত সদস্যদের জরুরি চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

