বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. মোঃ শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় সংসদকে আরও শক্তিশালী ও কার্যকর করা, সকল গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সংসদীয় আলোচনা অব্যাহত রাখা এবং সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
এছাড়া, আইপিইউ-এর অন্যতম অগ্রাধিকার অনুযায়ী সংসদীয় কমিটিগুলোর গতিশীলতা বৃদ্ধি এবং তরুণ সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সংসদকে দেশের প্রধান সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে সরকারি ও বিরোধী দলের মধ্যে নিয়মিত ও ফলপ্রসূ আলোচনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি নতুন ও তরুণ আইনপ্রণেতাদের সমন্বয় জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

