বাংলাদেশ পুলিশে বড় ধরনের পদোন্নতি ও পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের ছয়জন কর্মকর্তা। একই সঙ্গে দুই ডিআইজিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং বিশেষ শাখার (SB) ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদের—এই দুই কর্মকর্তাকে এনএসআইয়ের পরিচালক পদে নিয়োগের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেষণে সংযুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশ জারির মাধ্যমে অবিলম্বে এই রদবদল কার্যকর করতে বলা হয়েছে।

