দেশের কোমলমতি শিক্ষার্থীরা অতিরিক্ত ডিভাইস আসক্তিতে পড়ে যাচ্ছে এবং খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরিই হতে পারে এর মূল সমাধান—এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সাথে শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের আচরণ ও পাঠদানে শিক্ষকদের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা সংাক্রান্ত কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানান, যেসব শিক্ষক নির্ধারিত সময়ে স্কুলে উপস্থিত হন না কিংবা পাঠদানে অবহেলা করেন, তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মাঠপর্যায়ে শিক্ষার মান নিশ্চিত করতে উপজেলা শিক্ষা অফিসারদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের নির্দেশনা দেন তিনি।
সভা শেষে মন্ত্রী আরও জানান, তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে আগামী ৯ আগস্ট থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’।

