বরিশাল, ১৩ জুলাই, ২০২৬: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ মর্যাদাপূর্ণ ‘ট্যালেন্টপুল বৃত্তি’ অর্জন করেছে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী আবরার তাসিন। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর মনোযোগ, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ শিক্ষাজীবনের শুরুতেই এই অনন্য গৌরব অর্জন করেছে তাসিন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই কৃতিত্ব প্রমাণ করে যে,সঠিক দিকনির্দেশনা এবং নিয়মিত অধ্যবসায় থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব। তাসীনের এই সাফল্য অন্যান্য তরুণ শিক্ষার্থীদেরও মেধা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষাজীবনে শ্রেষ্ঠত্ব অর্জনে দারুণভাবে অনুপ্রাণিত করবে।
আবরার তাসিনের এই চমৎকার সাফল্যে বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। একই সাথে তার এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও উজ্জ্বল ও সফল ভবিষ্যৎ কামনা করেছেন শিক্ষাবিদ ও স্থানীয় গুণীজনরা।

